ছাত্রী উত্ত্যক্তকারীর বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ২৭-০১-২০১৩

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কলেজছাত্রীকে উত্ত্যক্তকারী জুয়েল রানার বাবা আবদুল জব্বারকে পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় মহেশপুর থানা পুলিশ তাঁকে খালিশপুর বাজার থেকে গ্রেপ্তার করে। এর আগে দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে জুয়েল রানা ও তার বাবাকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, তারা জুয়েল রানাকে খুঁজছে।
মেয়েটির বাবা এজাহারে অভিযোগ করেছেন, গত বুধবার তাঁকে মারধরের সময় জুয়েল রানার বাবা আবদুল জব্বারও ছিলেন।
ঝিনাইদহের মহেশপুরের গোয়ালহুদা গ্রামের ওই কলেজছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত আবদুল জব্বারের পুত্র জুয়েল রানা। মেয়ের বাবা বেশ কয়েকবার বিষয়টি জুয়েলের বাবাকে জানালেও কাজ হয়নি। একপর্যায়ে মেয়েটির কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

swapan

swapan

২০১৩.০১.২৭ ০৯:৫৬
ভাল সিদান্ত ।

২০১৩.০১.২৭ ১৮:২৯
অতিরঞ্জিত এবং খুবই বেশী বারাবারি ।