শীতার্ত মানুষের পাশে ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্রছাত্রীদের সংগঠন ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রথম আলো ট্রাস্টে ৬০০ কম্বল দেন।
এ সময় ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ বাকী খলীলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ আহমেদ, নাজিম আফসিন চৌধুরী, সদস্য মোহাম্মদ মাহবুবুল হক, জাকির হোসেন, মাহমুদ আলম, কাজী মাহমুদুর রহমান, শেলু বড়ুয়া, আবদুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
- আপনার মতামত দিন






