সংক্ষেপে সারা দেশ

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বৃত্তি ও সম্মাননা
টাঙ্গাইলের নাগরপুরের তিনটি স্কুলের ১৫ কৃতী শিক্ষার্থীকে সম্প্রতি আফতাবউদ্দিন স্মৃতি বৃত্তি ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এক শিক্ষককে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। স্থানীয় যদুনাথ পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়। আফতাবউদ্দিন ফাউন্ডেশনের পক্ষে জাহিদ হাসান শিক্ষার্থীদের হাতে বৃত্তি, ওয়ালটনের গিফট হ্যাম্পার ও যদুনাথ পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক গোপেন্দ্র মোহন সাহার হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।

পুরস্কার বিতরণ
ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ (সা.) আয়োজিত ‘মানবপ্রেমিক বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গুলশানের একটি হোটেলে গত শুক্রবার ওই পুরস্কার দেওয়া হয়। সারা দেশের বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ১৫ বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন