কারও কাছে হাত পেতে সবক শুনতে চাই না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ৩৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বারবার অন্যের কাছে ধার চেয়ে দাতাদের ‘সবক’ শুনতে রাজি নয়। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী বাংলাদেশ অর্থনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে পারবে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫৪তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্র্রধানমন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বারবার অন্যের কাছে হাত পাততে চাই না। অন্যের কাছে ধার নেব, আর তাদের সবক শুনতে হবে—এ অবস্থা চাই না। মুক্তিযুদ্ধে যদি বিজয় অর্জন করতে পারি, অর্থনৈতিক যুদ্ধে কেন বিজয় অর্জন করতে পারব না? আমাদের একটাই শত্রু—দারিদ্র্য।’ তিনি বলেন, ‘আমাদের যে প্রাকৃতিক ও মানবসম্পদ আছে, তা ব্যবহার করেই এগিয়ে যেতে হবে।’
আইইবির সম্মেলন উদ্বোধনের পর বিকেলে প্রধানমন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘বিগত নির্বাচনে জাতির কাছে ওয়াদা করেছিলাম, বিজয়ী হলে যুদ্ধাপরাধীর বিচার করব। ইতিমধ্যে একজনের বিচারের রায় ঘোষণা করা হয়েছে। ইনশা আল্লাহ অন্যদের বিচারের রায়ও শিগগির ঘোষণা হবে। বাংলাদেশকে আমরা রাহুমুক্ত করব।’
সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী এত টাকার দুর্নীতি করেছেন যে তাঁকে জরিমানা দিয়ে সেই টাকা সাদা করতে হয়েছে। তাঁর ছেলেরা টাকা পাচার করেছেন। আমেরিকা ও সিঙ্গাপুরে তা ধরা পড়েছে। আমরা সেই টাকা ফেরত এনেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির দুই গুণ, সন্ত্রাস এবং মানুষ খুন।’ সোয়া চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত বক্তব্য দেন তিনি। সমাবেশে বক্তব্য দেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পরিবেশ ও বনমন্ত্রী এবং সিদ্দিকী, পরিবেশ ও বনমন্ত্রী এবং স্থানীয় সাংসদ মো. হাছান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বীর বাহাদুর প্রমুখ। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী।
এর আগে দুপুরে আইইবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন আইইবির সভাপতি মো. নূরুল হুদা, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুন ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এম এ রশীদ। ওই অনুষ্ঠানে ৩১ জন প্রকৌশলীকে পিইঞ্জ (প্রফেশনাল ইঞ্জিনিয়ার) সনদ ও ৭০ জনকে এএমআইই সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী। সম্মেলন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী অনলাইনে আইবি ভবনের দ্বিতীয় পর্যায়ের কাজ ও ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করেন। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে যান। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে ফৌজদারহাট নার্সিং কলেজ, ফৌজদারহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধন এবং বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১৩.০১.২৭ ০৩:১৬
we fully understood all those repeated several times , but tell us, what about share market looting, corruptions of yr ministers, padma bridge corruptions, bank looting , many more , bnp did corruption , which so far did nor crossed 50 crore but in this time, AL and their alliances looted thousands crors of money fro public .........commissions, bank forgery .....

Ahmadul

Ahmadul

২০১৩.০১.২৭ ০৩:২৮
Honorable Prime minister, Please Kick out the WORLD BANK and build THE PADMA BRIDGE by our money with your own close inspection. People will remember you for ever.

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০১.২৭ ০৬:২৫
হাত পাতবেন আর সবক শুনবেননা তা কি করে হয় । হাত পাতলে অনেক সময় সবকও শুনতে হবে ।

২০১৩.০১.২৭ ০৮:০২
নির্দ্বিধায় বলা যায় মুহিত এবং সরকার পদ্মা সেতু তৈরির অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক, মালয়েশিয়া এবং জাপানের কাছে হাত পেতেছে। সর্বত্রই তাদের হতাশ হতে হয়েছে। এই দেশ ও সংস্থাগুলো বলে দিয়েছে যে বিশ্বব্যাংকের চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তি না হলে তারাও অর্থায়ন করবে না। প্রধানমন্ত্রী তার অন্তঃসারশূন্য দম্ভ থেকে ঘোষণা করলেন যে, দেশের সম্পদ থেকেই তিনি সেতু নির্মাণ করবেন। তার সরকার দেশের বর্তমান সড়ক ও সেতুগুলোরও রক্ষণাবেক্ষণ করতে পারে না। তারা পদ্মা সেতুর মতো বিশাল একটা প্রকল্প কী করে তৈরি করবে প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেটা ভেবেও দেখেননি।

zahid

zahid

২০১৩.০১.২৭ ০৮:০৭
WE KNOW YOU HAVE LOTS OF MONEY TO MAKE PADMA BREEZE.PLEASE SPEAK LESS WORK MORE.

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১৩.০১.২৭ ০৮:৩৪
সবক তারাই নেয় যারা সবক থেকে ভাল কিছু শিক্ষা নেওয়ার ইচ্ছা থাকে । ভাল সবক নেওয়া ভাল লক্ষণ ।

Golam Wadud

Golam Wadud

২০১৩.০১.২৭ ০৮:৩৪
বারবার অন্যের কাছে হাত পাতার দরকার নেই। শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনি, সোনালীব্যাংক, কালো-সাদা বিড়াল ইত্যাদি থেকে যে দূর্নীতি হয়েছে তা দিয়েই কয়েকটা পদ্মা সেতু হয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির দুই গুণ, সন্ত্রাস এবং মানুষ খুন।’ ............. একথাটা কার জন্য বেশী প্রজোয্য তা দেশবাশী খুব ভালই জানে।

Salekin

Salekin

২০১৩.০১.২৭ ০৮:৪৪
হাত পেতে সবক নেয়াটা বনধ এমনিতেই হোতো যদি হাত পেতে চুরি করাটা বনধ করতে পারতেন !

Aminul Islam

Aminul Islam

২০১৩.০১.২৭ ০৯:২০
কারও কাছে হাত পেতে সবক শুনতে চাবেন না এটাই সত্য কারণ ইতিমধ্যে একজনকে দেশপ্রেমিক উপাধি দিয়ে ফেলেছেন।আবার বেশী ঘাটাঘাটি করলে থলের বিড়াল বের হয়ে যেতে পারে।আপনি প্রথম থেকে বলছেন সেতুতে কোন দুরনীতি হয় নি তাহলে নকসা প্রনয়নে ১১৮ কোটির হিসাব মিলছে না এটা কি।

Rotarian MD.Lokman Hossain Raju

Rotarian MD.Lokman Hossain Raju

২০১৩.০১.২৭ ০৯:৩২
Honourable PM, Please Sart visual work for The PADMA BRIDGE within your given time to World Bank to remove the confutions of all cocerning parties.We belive it's possible to build this bridge with our own source by strict controling corruptions & unlawful actinities of high officials/high powered personnels.Minimize the less importent projects please.Like me many many US immigrant & other immigrants arround the world will support it personally/economically.
২০১৩.০১.২৭ ১০:০৩
These type of speech are harmful for general public. You are trying to close war crime issue partially & rest are to be hanged for next term to get political advantage. Definitely BNP did lot of crime but that was less then 10% from AL period. Always you are too much aggressive to destroy system of the country. Try to see your political face at the mirror and ask yourself, what you did, that was good for country ? Solution of war crime does not give us any food,unwanted killing, bank looting, share market looting, law & order, tender looting, child rape, chattro league corruption, padma breeze corruption, high price of regular needs, quick rental. solutions. So, we want get peaceful life in your country.

riaz

riaz

২০১৩.০১.২৭ ১০:২৮
অাঙ্গুর ফল েখতে না পারলে টক। সরকােরর অবস্থা তাই।

Younos

Younos

২০১৩.০১.২৭ ১১:১১
দেশের রাজনীতিবিদরা কেন বুঝতে পারেনি এখন নব্বই দশক নয় ? তারা এখনও কেন বুঝতে পারেনি আমরা তাদের প্রজা নয়, বরং দেশের নাগরিক ? তারা কেন বুঝতে পারেনা আমারা তাদের কার্যক্রম শুধু দেখিনা, বিশ্লেষণও করি ?

tahmidul islam

tahmidul islam

২০১৩.০১.২৭ ১১:৩৬
এই কথা তো পুরাতন । আসল সবক নেয়ার বিষয় টা দেশবাসী ভাল করেই দেখেছে এবং আর ও দেখবে । ইনশাল্লাহ।

Rimi

Rimi

২০১৩.০১.২৭ ১৩:১২
দিন বদলাইছে না ? শাক দিয়ে কি মাছ ঢাকা যায় ? দুরনীতির বিষয়ে তো কিছুই কইলেন না ।
২০১৩.০১.২৭ ১৪:০৮
বিশ্বের সব দেশেই সাধারণ নির্বাচন করা হয় (সরকারের মেয়াদান্তে)কোন দেশেই নিরপেক্ষ নির্বাচন-করা হয় না। বিশ্বের কিন্তু আমাদের দেশেই নিরপেক্ষন নির্বাচনের মূলা ঝুলিয়ে আন্দোলন করা হয়। (বস্তুত ক্ষমতায় যাবার আন্দোলন।)
২০১৩.০১.২৭ ১৪:৪২
"প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির দুই গুণ, সন্ত্রাস এবং মানুষ খুন।’"
মাননীয় প্রধানমন্ত্রী: আপনারা বিগত ৪ বছরে যে কত গুণ অর্জন করেছেন তা কিন্তু এদেশের সাধারণ জনগণ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে।

Md.Ibrahim

Md.Ibrahim

২০১৩.০১.২৭ ১৫:০১
টাকাতো কেউ দিচ্ছেনা এখন বলছেন আমরা হাত পাতবোনা
এতই যদি পারেন তাহলে বিশ্বব্যাংকের কাছে এত দরনা দিচ্ছেন কেন.?
আওয়ামী লীগ সরকার যে পদ্মাসেতু করতে পারবেনা তা নিশ্চিত করেই বলা যায়..!!!

MD. ABU SAYEM

MD. ABU SAYEM

২০১৩.০১.২৭ ১৫:৪৬
"আইইবির সম্মেলন উদ্বোধনের পর বিকেলে প্রধানমন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন"" এটা রাঙ্গুনিয়া কলেজের নয়, রাঙ্গুনিয়া পাইলট হাই স্কুলের মাঠ। জনসভার যত ব্যনার, পোষ্টার, মাইকিং সব জায়গায় রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠ বলা হয়েছে, লিখা হয়েছে। এ প্রতিবেদক কি আদৌ জনসভায় গেছেন?

AKTER MAMUN

AKTER MAMUN

২০১৩.০১.২৭ ১৫:৪৯
মাননীয় প্রধামন্ত্রী, খুব বালো লাগছে এই জন্য যে দাতাদের সবক শুনতে চাননা। দুর্নিতিবাজদের দেশপ্রেমীক না বলে সায়েস্তা করুন, দাতারা সবক দিবে না। মানবসম্পদ নিয়ে অহংকার করার কিছুই নেই, কারন মানবসম্পদ কে ধবংশ করে দিচ্ছেন আপনারা। এখনও আপনার হাতে সময় আছে, নিজেদের শোধরান, দেখবেন ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা আর উল্টা- পাল্টা কিছু বলতে হবে না।

sumon

sumon

২০১৩.০১.২৭ ১৬:২৪
Bangladesh got independent about 40 years ago.You say this now..How long do we have to hear this unnecessary words..Fix the poverty only if you can; people will remember you forever.

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

২০১৩.০১.২৭ ১৬:৫০
প্রধানমন্ত্রী বললেন, `বিএনপির দুই গুণ, সন্ত্রাস এবং মানুষ খুন।' কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই ? বর্তমান সরকারের আমলে সরকারী দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ একা যে সন্ত্রাস করছে, শুধু তা-ই এ-যাবৎকালের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ; এদের হাত থেকে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র ও অপর সংগঠনের সদস্যরা তো বটেই, নিজেদের সহকর্মীরাও রেহাই পাচ্ছে না। বিএনপি আমলে দুর্নীতি অবশ্যই হয়েছে ; শোনা যায়, হাওয়া ভবন, এ-ভবন, সে-ভবন ছিল দুর্নীতির আখড়া, কিন্তু এ-আমলে দুর্নীতি সারা দেশব্যপী ছড়িয়ে দেয়া হয়েছে, দুর্নীতিকে বহুমূখীকরণ করা হয়েছে ; এমন একটা সেক্টর নেই, যেখানে দুর্নীতি হয়নি বা হয়না। সরকারী দলের দরবেশরা শেয়ার বাজারে লক্ষ কোটি টাকার দুর্নীতি করলো, একটা মামলা পর্যন্ত করা হ'ল না ; কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মহোৎসব চলছে, যাকে কিনা আইন করে Indemnity দেয়া হয়েছে ; পদ্মাসেতুর মত জাতীয় এক নম্বর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পকে দুর্নীতির ষড়যন্ত্র করে আতুরঘরেই হত্যা করা হ'ল, কিন্তু মূল হোতাকে সাহসী আর দেশপ্রেমিক আখ্যা দিয়ে মামলা-মুক্ত রাখা হ'ল ; রেল মন্ত্রণালয়ের কালো বেড়াল তো টাকার বস্তা গলায় ঝুলিয়ে এখন অনেকটা বাক-রহিত অবস্থায় নির্জনবাসে আছেন, কিন্তু কোথায় গেল টাকা, আর কোথায় সেখানে স্বচ্ছ্ব তদন্ত ; হলমার্ক কেলেঙ্কারীতে জনৈক উপদেষ্টার সংশ্লিষ্ট শাখায় সন্দেহজনক আনাগোনা তো বিভিন্ন সংবাদ মাধ্যম আর আমাদের আমজনতার চোখকে একবারেই ফাকি দিতে পারেনি ; তাছাড়া ডেসটিনি, ইউনিপেটুইউ ইত্যাদির দুর্নীতির বিষয়তো আছেই। এ-ছাড়াও বিভিন্ন জরীপকারী সংস্থার জরীপে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতির অক্টোপাসে রাহুগ্রস্থ।
দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে বিপুল ভোটের ব্যবধানে জিতিয়ে সরকার গঠনের জন্য পাঠিয়েছিল মহাজোটকে, শুধু কথার ফুলঝুরি ছোটাবার জন্য নয়, অতীতের পচা-গলা ক্লেদ দূরীভূত করে সাফসুতরো করে দেশকে সম্মূখপানে এগিয়ে নেয়ার জন্য। কিন্তু সরকারের চার বছরের মাথায় আমরা কি দেখছি ? সব সেক্টরেই সরকার ফ্লপ ; দ্রব্যমূল্য লাগাম-ছাড়া, আইন-শৃঙ্খলার চরম অবনতি, সকল সেক্টরে দলীয়করণের ছড়িয়ে পড়া ব্যপক বিষবাষ্প, দুর্নীতির গড্ডালিকা-প্রবাহ ; ইতিবাচক তেমন কিছুই দেখতে পাচ্ছি না।
তাইতো বলি, অহেতুক অতীত নিয়ে কপচিয়ে জনমানুষকে বিভ্রান্ত করার বৃথা চেষ্টা না করে, বরং বাকী যে-কটা দিন আছে, তা কাজে লাগিয়ে দেশ ও জাতির কার্যকর উন্নয়নের প্রচেষ্টা চালান, তাতে কিছুটা লাভ হ'লেও হতে পারে।

Sohel Rahman

Sohel Rahman

২০১৩.০১.২৭ ১৬:৫৬
The realization comes very late .World bank has cancelled total 316 core USA dollar upto 17th January 2013. Among the money 120 core for Padma Bridge .I want to the commentators ,
Do you know against which project 196 core USA dollar was cancelled ? We haven't heard a ward against those projects. This type of cancellation occurred against Singapore , China, India, France , and lots of country. But there was not such roar . My question is, In the whole world there isn't any good economist better than USA? Why none of them come from other than America?

Please cite a country name which gets out of the grip of poverty with the assistance of World Bank Group?
I can quote a lot of country name which misery was increased by the World Bank Group by bounding them to apply wrong principle of world bank group . Some of the countries are South Korea, Malaysia, Argentina, Brazil , etc...
When our people will be neutral ?

saad

saad

২০১৩.০১.২৭ ১৭:৫৮
খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী এত টাকার দুর্নীতি করেছেন যে তাঁকে জরিমানা দিয়ে সেই টাকা সাদা করতে হয়েছে। তাঁর ছেলেরা টাকা পাচার করেছেন। আমেরিকা ও সিঙ্গাপুরে তা ধরা পড়েছে। আমরা সেই টাকা ফেরত এনেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির দুই গুণ, সন্ত্রাস এবং মানুষ খুন।’ শেখ হাসিনা "খালেদা জিয়া" তবু পরিমানে কম দুর্নীতি করে জরিমানা দিয়ে সাদা করার সুযোগ পেয়েছেন।কিন্তু আপনার আর আপনার পরিবারের দুর্নীতি তো কোনভাবেই সাদা করার সুযোগ নেই ।

Farhan Fardin

Farhan Fardin

২০১৩.০১.২৭ ১৯:১৫
এই চার বছরে যে পরিমান দেশের টাকা লুটপাট করেছে এই সরকার দলীয় লোকজন তা দিয়ে ১০০টা পদমা সেতু বানানো যেতো।
কেয়ার টেকার সরকার দেন এবং তার পর ইলেকশন হবে, তাতে আপনিও জয় লাভ করার পসিবিলিটি এখন আছে..
২০১৩.০১.২৭ ১৯:৩৩
গত চার বছর আমরা জনগন আপনার কাছথেকে অনেক সবক শুনেছি । সকল সবক জনগনের জন্য । আপনি হলেন নিরবাচিত হিটলার আপনি কেন সবক শুনবেন ?????!!!!!!!! আমরা আশা করব ইন্ডিয়ার সবকই শুধু শুনিয়েন ,,,,,,,

Shaheen Parvez

Shaheen Parvez

২০১৩.০১.২৭ ১৯:৫১
বার বার অন্যের কাছে হাত পাতা প্রয়োজন হয় না যদি আগে পাওয়া অর্থগুলো properly utilize করা হয়!!

মাসউদুল গনি (শাহরাস্তি, চাঁদপুর)

মাসউদুল গনি (শাহরাস্তি, চাঁদপুর)

২০১৩.০১.২৭ ২০:৪০
আবুলদের পদ্মা দুর্ণীতি ধরা পড়ার পর এক দিন মন্তব্য লিখেছিলাম “এই সরকারের আমলে পদ্মা সেতু হবে না, হবে না, হবে না”, । আজ দেখলেনতো!!!

Faruk Alam

Faruk Alam

২০১৩.০১.২৭ ২১:৩২
আপনার কথা এবং কাজ সবসময় ব্যসতানুপাতিক।

Babu

Babu

২০১৩.০১.২৭ ২১:৩৫
@Ahmadul...কমেন্ট করার সময় আবেগ ইউস না করে বাস্তবতা চিন্তা করে কমেন্ট করলে বোধ হয় ভালো হয়। আপনার কি মনে হয় আমরা নিজেরাই এটা করতে পারলে সরকার এত দিন বিশ্ব ব্যাঙ্কের সাথে দর কষাকষি করতো? আর নিজের টাকায় করার উদ্যোগ নিলেও আবুল এর মতো কেউ যে ওই টাকাও মেরে দেবে না তার গ্যারান্টি কি আপনি দেবেন? চীন এত বড় অর্থনীতি হয়ে ও বিশ্ব ব্যাঙ্কের সাথে সমঝোতা করে চলে আর আপনি বলছেন ...।

MASUDUR RAHMAN

MASUDUR RAHMAN

২০১৩.০১.২৭ ২২:১৩
AL IS FULL OF "ABUL"

sohag

sohag

২০১৩.০১.২৭ ২২:১৫
Hey child- Ahmadul ! Where is your thought ?
২০১৩.০১.২৭ ২৩:৩৯
কারও কাছে হাত পেতে সবক শুনতে চান না ? খুব ভাল কথা । হাত পাতা ছাড়া চলছেন কি ? বাংলাদেশে যে শিশুটার ভবিষ্যতে জন্ম হবে, সে শিশুর ঘাড়ে কত টাকা ঋণের বোঝা চাপিয়েছেন -আপনাদের তথাকথিত দুই খালাম্মার গণতন্ত্রীয় হাত পাতার রাজনীতি করে ? রাশিয়ায় যেয়ে হাতে হাত মিলিয়ে বাতিল অস্ত্র কেনার চুক্তিকে কি বলে ? দেশের সর্বনাশ করবেন , আর মুখে লম্বা লম্বা কথা বলবেন, আর কতকাল এদেশের সবাইকে একযোগে বুদ্ধু ভাববেন ?