চারে চার সিলেটের

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
সিলেটের জয়ের নায়ক মুশফিকুর রহিমকে  ম্যাচ শেষে জড়িয়ে ধরলেন এক দলীয় কর্মকর্তা। পরশু খুলনার শেখ আব

সিলেটের জয়ের নায়ক মুশফিকুর রহিমকে ম্যাচ শেষে জড়িয়ে ধরলেন এক দলীয় কর্মকর্তা। পরশু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে

প্রথম আলো

গত পরশুর আগ পর্যন্ত ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস বিপিএলের দ্বিতীয় আসরে ছিল একই সমান্তরালে। নিজেদের প্রথম তিনটি ম্যাচেই জেতা সেই ঢাকা ও সিলেট পরশু মুখোমুখি হলো খুলনায়। লড়াইতে ৭ উইকেটে জিতে এককভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে সিলেট। ওই দিনই খুলনা পর্বের শেষ ম্যাচে জিতেছে স্বাগতিক খুলনা রয়েল বেঙ্গলসও। প্রথম তিন ম্যাচেই হারা দলটি রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে পেয়েছে টানা দ্বিতীয় জয়। খুলনা পর্ব শেষ। এবার অপেক্ষা চট্টগ্রামের জন্য।
খুলনায় প্রথম তিন দিন গ্যালারি ছিল প্রায় ফাঁকা। গত শুক্রবার ছুটির দিনে সেই গ্যালারিই প্রায় ভরা। আর এই ভরা গ্যালারিকে সাক্ষী রেখেই প্রথম ম্যাচে সিলেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর ৫০ বলের ৭৫ রানের ইনিংসেই ঢাকার ১৫২ রান ৮ বল হাতে রেখেই টপকে যায় সিলেট। ২ রানে হ্যামিল্টন মাসাকাদজা ও ২৩ রানে পল স্টার্লিংকে ফিরিয়ে দিয়ে সিলেটকে চাপে ফেলেছিলেন ঢাকার দক্ষিণ আফ্রিকান পেসার আলফনসো টমাস। জাতীয় দলের সতীর্থ মমিনুল হককে সঙ্গী করে ৬১ বলে ৭৯ রানের জুটির গড়ে সেই চাপটা উড়িয়ে দিয়েছেন মুশফিক। ৩৫ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৭ করে মমিনুলের বিদায়ের পর নাজমুল মিলনকে নিয়ে বাকি কাজটুকু সারেন অধিনায়ক। ম্যাচসেরা মুশফিকের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়।
ঢাকায় দুটি ও খুলনার প্রথম ম্যাচটি হেরে খাদের কিনারে চলে যাওয়া খুলনার ঘুরে দাঁড়ানোয় পরশুও অবদান রেখেছেন অধিনায়ক শাহরিয়ার নাফীস। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ওপেনার ৫০ বলে করেছেন সর্বোচ্চ ৫৩ রান। ৪১ বলে ৪৮ রান করেছেন ড্যানিয়েল হ্যারিস। ৭ উইকেটে খুলনার ১৫০ রানের ১০৬-ই এসেছে শেষ ১০ ওভারে। এর পর আফগান পেসার শাপুর জাদরানের তোপে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে রংপুর। ৬৮ রানে ৫ উইকেটে হারিয়ে ফেলা দলটি শেষ ওভার পর্যন্ত লড়েছে নাসিরের সৌজন্যে। ৪৯ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন ফর্মে থাকা এই ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা-সিলেট
ঢাকা: ২০ ওভারে ১৫২/৮ (আশরাফুল ৩৮, এনামুল ৩০, স্টিভেনস ২৯*; ন্যানেস ২/২৭, নবী ২/৪০)। সিলেট: ১৮.৪ ওভারে ১৫৭/৩ (মুশফিক ৭৫*, মমিনুল ৩৭, মিলন ২৫*; টমাস ২/২৭)।
ফল: সিলেট ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।
খুলনা-রংপুর
খুলনা: ২০ ওভারে ১৫০/৭ (শাহরিয়ার ৫৩, হ্যারিস ৪৮*, রেজা ২৪; শরীফ ৩/২২, মাসকারেনহাস ৩/২৩)। রংপুর: ২০ ওভারে ১৪১/৭ (নাসির ৭০*, মাসকারেনহাস ১৯; জাদরান ৩/২১)।
ফল: খুলনা ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যানিয়েল হ্যারিস।

পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
সিলেট রয়্যালস ৪ ৪ ০ ৮ ১.১৪২
ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪ ৩ ১ ৬ ১.১৮৩
খুলনা রয়েল বেঙ্গলস ৫ ২ ৩ ৪ -০.৩১৭
রংপুর রাইডার্স ৪ ২ ২ ৪ -০.৩৭৬
চিটাগং কিংস ৩ ১ ২ ২ ০.২১৯
বরিশাল বার্নার্স ৪ ১ ৩ ২ -০.৫৭৮
দুরন্ত রাজশাহী ৪ ১ ৩ ২ -১.১০৪

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

MITHUN

MITHUN

২০১৩.০১.২৭ ১৩:৪৯
That day is not far away from us.........when we will become one of the best side in world cricket.Shakib ,Nasir,Musfiq,Tamim,Anamul,Razzak................we r finding such a world class player.Wish a very good BPL season.Best of luck all of the deshi player.

Ibrahim

Ibrahim

২০১৩.০১.২৭ ১৫:২৭
নাসির, তামিম, সাকিব, মুশফিক, মাহমাদুল্লাহ, এনামুল, মমিনুল, সফিউল, আশরাফুল, রাজ্জাক, গাজী, মাশরাফি এদের প্রতি বোর্ড এবং কোচের যথাসাধ্য যত্ন ও প্রশিক্ষণ বাংলাদেশ দলকে বিশ্ব ক্রিকেটে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।