মিসরে ২১ জনের ফাঁসির রায়

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গত ফেব্রুয়ারিতে পোর্ট সৈয়দ স্টেডিয়ামটি হয়ে উঠেছিল এক মৃত্যু উপত্যকা। মিসরের প্রিমিয়ার লিগে একটি ম্যাচ রূপ নিয়েছিল ভয়াবহ দাঙ্গায়। তাতে ৭৪ জনের বেশি মারা যান। আহত হন এক হাজারের বেশি। সবুজ ফুটবল মাঠকে রক্তে রঞ্জিত করার দায়ে কাল শনিবার মিসরের আদালত ২১ জনের ফাঁসির রায় দিয়েছেন। হোসনি মোবারক সরকারের পতনের দুই বছর পূর্তির সময়টায় এমনিতে মিসর অস্থিতিশীল। এ রায় ঘোষণা যেন আগুনে ঘি ঢেলেছে। পোর্ট সৈয়দে শুরু হয়েছে হাঙ্গামা। এ প্রতিবেদন লেখার সময় পুলিশসহ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
কায়রোর দল আল-আহলির সঙ্গে পোর্ট সৈয়দের আল-মাসরির খেলা ছিল সেদিন। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আহলির সমর্থক ও খেলোয়াড়দের ওপর চড়াও হয় সংখ্যাগুরু আল-মাসরির সমর্থকেরা। এর পরই ঘটে যায় মিসরের ফুটবল ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত ঘটনা। ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন