• হোম
  • খেলা
  •   ম্যাকলরেনের ছক্কায় জয় দক্ষিণ আফ্রিকার

ওয়ানডে সিরিজ

ম্যাকলরেনের ছক্কায় জয় দক্ষিণ আফ্রিকার

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বড় বাঁচা বেঁচে গেল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে যে নিউজিল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করেছে, সেই দলটির কাছেই ওয়ানডে সিরিজে ‘ধবলধোলাই’ প্রায় হয়েই গিয়েছিল প্রোটিয়ারা। সেটি হয়নি রায়ান ম্যাকলরেন শেষ বলে ছক্কা মারতে পেরেছিলেন বলেই। পরশু শেষ ওয়ানডেতে জেমস ফ্র্যাঙ্কলিনকে স্কুপ করে ফাইন লেগ দিয়ে ছয় মেরেই ৩ ম্যাচের সিরিজটাকে ২-১ করেছেন ম্যাকলরেন। ঠিক আগের বলে ডেল স্টেইন আউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা পরিণত হয়েছিল ৯ উইকেটে ২৫৮ রানে। শেষ বলে দরকার ছিল ৩ রান, কিন্তু ছক্কা হাঁকান সাত নম্বরে নামা ব্যাটসম্যান (২৪ বলে অপরাজিত ২৫)। এর আগে বাঁহাতি পেস বোলিংয়ে ৫২ রানে ৪ উইকেট নিয়েছেন।
তবে ম্যাকলরেন নয়, দশম ওয়ানডে সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন গ্রায়েম স্মিথ। ১৩০ বলে ১৪ চারে ১১৬ রান করেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। জিততে হলে করতে হতো ২৬১ রান। কুইন্টন ডি ককের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৩ রান এনে দেন স্মিথ। ৩৩.১ ওভারে ২ উইকেটে ১৬৫, এমন সহজ অবস্থান থেকে ২৫৮ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। স্মিথ ফিরে যান ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে।
এর আগে গ্রান্ট এলিয়ট (৫৪), কলিন মানরো (৫৭) ও জেমস ফ্র্যাঙ্কলিনের (৫৩*) ফিফটিতে ৯ উইকেটে ২৬০ করে নিউজিল্যান্ড। ৪ উইকেট নেন লনওয়াবো সতসোবেও। ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন