আফ্রিকার মুখ

অদম্য বুরকিনা ফাসো

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
এ যেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আফ্রিকান নেশনস কাপে নিজ নিজ দলকে অনুপ্রেরণা জোগাতে গ্যাল

এ যেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আফ্রিকান নেশনস কাপে নিজ নিজ দলকে অনুপ্রেরণা জোগাতে গ্যালারিতে উদ্ভট সাজে বুরকিনা ফাসো, ইথিওপিয়া, কঙ্গো ও ঘানার সমর্থক

এএফপি, রয়টার্স

বিতর্কিত পেনাল্টি, সেই পেনাল্টি থেকে গোলরক্ষকের গোল, লাল কার্ড, পেনাল্টি মিস। আফ্রিকান নেশনস কাপে পরশুর নাইজেরিয়া-জাম্বিয়া ছিল ঘটনাবহুল। ম্যাচটা অবশ্য ড্র হয়েছে ১-১ গোলে। অন্য ম্যাচে ইথিওপিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বুরকিনা ফাসো।
চেলসি মিডফিল্ডার জন ওবি মিকেল পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ৫৭ মিনিটে সুপার ইগলরাই অবশ্য এগিয়ে যায় ইমানুয়েল এমেনিকের গোলে। কিন্তু ৮৭ মিনিটে রেফারি বিতর্কিত পেনাল্টি দেন জাম্বিয়ার অনুকূলে। এমনকি জাম্বিয়ার খেলোয়াড়েরাও রেফারির সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন। পেনাল্টি থেকে গোল করেন গোলরক্ষক কেনেডি এমউইনে। ম্যাচ শেষে নাইজেরিয়া অধিনায়ক ভিনসেন্ট এনিয়েমে নিজের ক্ষোভ আড়াল করেননি, ‘আমার দেখা ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটা ছিল এটা।’
ইথিওপিয়া-বুরকিনা ফাসো ম্যাচটা যে মাঠে হয়েছে, সেটাকে জাম্বিয়া অধিনায়ক বলেছিলেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বাজে মাঠ। তবে তাতেও নিরস্ত করা যায়নি দুর্দান্ত বুরকিনা ফাসোকে। অ্যালান ট্রায়োর ২ গোল করে ৪ গোলে জিতিয়েছেন দলকে! ‘সি’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে বুরকিনা ফাসোই শীর্ষে। নাইজেরিয়া ও জাম্বিয়া ২ পয়েন্ট নিয়ে আছে একই সমান্তরালে। এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন