চট্টগ্রামে শাহরিয়ার কবির
বাচ্চু রাজাকারের রায়ে জামায়াতের বিচারের পথ সুগম হয়েছে
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় একটি যুগান্তকারী ঘটনা। এ রায়ের মাধ্যমে পঁচাত্তরের পর থেকে আমাদের দেশে অপরাধ থেকে দায়মুক্তির যে সংস্কৃতি চালু হয়েছিল, তা থেকে বের হওয়া গেছে। পাশাপাশি যুদ্ধাপরাধের সংগঠক হিসেবে জামায়াতের বিচার করার পথ সুগম হলো।’
গত শুক্রবার দুপুরে শাহরিয়ার কবির চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কবি, সাংবাদিক ওমর কায়সার ও ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ। শাহরিয়ার কবির বলেন, গোলাম আযমের রায় কী হবে জানি না। তবে বাচ্চু রাজাকারের রায় গোলাম আযমের রায়ের চেয়ে কোনো অংশে কম তত্পর্যপূর্ণ নয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






