ব্যবসায়ীসহ দুজনের লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকা থেকে এক ব্যবসায়ীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার মাইজভান্ডার শাহি ময়দানের পুকুর থেকে ব্যবসায়ী মিজানুর রহমান (২৮) ও পার্শ্ববর্তী বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
মিজানুর রহমানের বাবার নাম মজিবুর রহমান। তিনি নগরের দেওয়ানহাট এলাকায় থাকেন। তিনি বিলবোর্ড ও ঝুট ব্যবসায়ী বলে জানা গেছে। মিজানুর ২৩ জানুয়ারি মাইজভান্ডার শরিফ জিয়ারত করতে গিয়ে নিখোঁজ হন বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, ২৩ জানুয়ারি রাতে মিজান সাত বন্ধুকে নিয়ে চট্টগ্রাম নগরের দেওয়ানহাটের আয়শা কমপ্লেক্সের বাসা থেকে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে জিয়ারতের উদ্দেশ্যে আসেন।
গতকাল দুপুরে লাশ উদ্ধারের পর ব্যবসায়ী মিজান নিহত হওয়ার ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তাঁর পরিবার। মিজানের মামা জাবেদ হোসেন গতকাল শনিবার বিকেলে সাংবাদিকদের বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মঞ্জুরুল কাদের মজুমদার বলেন, নিহত মিজানের মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে।
অপর দিকে, অজ্ঞাত পরিচয়ের লাশটির বয়স আনুমানিক ৫৮ বছর।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






