• হোম
  • বিশাল বাংলা
  •   ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফেনী | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে একদল অস্ত্রধারী লোক ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের আলী আকবর মেম্বারের বাড়ির পাশে মোস্তাক বাগানের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজন টের পেয়ে পাশের বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানায়। বোগদাদিয়া ফাঁড়ির পুলিশ দ্রুত ওই স্থানে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ডাকাতদের ঘেরাও করে। এ সময় কয়েকজন ডাকাত দ্রুত পালিয়ে যেতে পারলেও পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। এঁরা হলেন: মো. ইকবাল হোসেন (২৮), মিজানুর রহমান (৪০) ও মো. মাসুদ (২৪)। পুলিশ তাঁদের কাছ থেকে দুটি দেশি পাইপগান, দুটি কার্তুজ, একটি তালা ভাঙার কাটার, একটি কোরাবাড়ী এবং একটি লম্বা ছোরা উদ্ধার করেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন