শিরোনাম:

আজ সমরকলা কালারিপায়াত্তুর সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দক্ষিণ ভারতের সমরকলা কালারিপায়াত্তুর আয়োজিত নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান হবে আজ রোববার জেলা শিল্পকলা একাডেমীতে। এতে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হবে। চার দিনব্যাপী এ কর্মশালা শুরু হয় ২৪ জানুয়ারি।
ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্সের বাংলাদেশ অধ্যায় নৃত্যযোগের সহযোগিতায় কর্মশালা পরিচালিত হচ্ছে। এতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অধ্যায়ের সভাপতি শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন