শিরোনাম:

‘শিক্ষা ভবন সবার জন্য নিরাপদ, কেউ হয়রানি হবেন না’

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন বলেছেন, শিক্ষা ভবন সবার জন্য নিরাপদ। সেখানে কেউ হয়রানির শিকার হবেন না। যদি অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার বিকেলে কুমিল্লায় আয়োজিত শিক্ষকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা খাতুন এসব কথা বলেন। বেলা সাড়ে তিনটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে ‘জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে ওই মতবিনিময় সভা হয়। বোর্ডের সভাপতি কুণ্ডু গোপীদাসের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় ফাহিমা খাতুন বলেন, ‘শিক্ষকতা পেশায় থাকতে হলে আদর্শ ও নৈতিকতাকে ঠিক রাখতে হবে।’
নতুন মহাপরিচালক হওয়ায় ফাহিমা খাতুনকে অনুষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানায়। ফাহিমা খাতুন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এর আগে দুপুরে কুমিল্লা ক্লাবে নতুন মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন