সাভারে স্কুলছাত্রকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, সাভার | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকার সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকা থেকে গতকাল শনিবার রায়হান ইসলাম (১২) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রায়হান শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবা আসাদুজ্জামান ট্যাক্সিচালক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রায়হানের বাবা আসাদুজ্জামান বলেন, স্কুল ছুটির পর রায়হান অন্যদের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন লোক নেমে রায়হানকে গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। আসাদুজ্জামান বলেন, অপহরণের কয়েক ঘণ্টা পর দুর্বৃত্তরা তাঁর মুঠোফোনে কল করে রায়হানকে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ দেয়। এ সময় রায়হান বলে ‘বাবা, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে নিয়ে যাও।’
অপহূতের পারিবারিক সূত্র জানায়, অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেনি। আসাদুজ্জামান গতকাল রাতে এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায়হানকে উদ্ধারের চেষ্টা চলছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন