চাভেজ সংক্রমণমুক্ত

অনলাইন ডেস্ক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
আর্নেস্তো ভিলিগাস ও হুগো চাভেজ (ডানে)।

আর্নেস্তো ভিলিগাস ও হুগো চাভেজ (ডানে)।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ তাঁর শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে এখন মুক্ত। দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলিগাস গতকাল শনিবার চিলিতে এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ক্যানসারের চিকিত্সা নিচ্ছেন চাভেজ। গত বছরের ১১ ডিসেম্বর চতুর্থ দফা অস্ত্রোপচারের পর শ্বাসতন্ত্রের সংক্রমণসহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তিনি।
চাভেজের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে শ্বাসতন্ত্রের গুরুতর সংক্রমণ দূর হয়েছে।’ তবে চাভেজ এখন অন্যান্য চিকিত্সা গ্রহণ শুরু করেছেন বলে জানান তিনি।
চাভেজের দেশে ফেরা প্রসঙ্গে তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলিগাস বলেন, ‘তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, তা নিশ্চিত নয়। তবে ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর হিসাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন প্রেসিডেন্ট। তবে আমরা এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mohammad Abu Tayeb

Mohammad Abu Tayeb

২০১৩.০১.২৭ ১৬:০৯
We wish him early recovery and hope that he will take charge soonest possible. Leader like him is very much essential in the world right now.