শিরোনাম:

রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

আদালত প্রতিবেদক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ১৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আবেদন নাকচ করেন আদালত। একই সঙ্গে ফখরুলের পক্ষে করা জামিনের আবেদনও নাকচ করা হয়।
পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জানুয়ারি ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ।
গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন বিস্ফোরকদ্রব্য আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানা ও কলাবাগান থানায় দুটি মামলা হয়। একই দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা হয়। এসব মামলায় মির্জা ফখরুলকে একের পর এক গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।
এসব মামলার মধ্যে প্রথমে দুটি মামলায় ১০ ডিসেম্বর মির্জা ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

SHAMSUL HUDA

SHAMSUL HUDA

২০১৩.০১.২৭ ১১:৪৪
ভাব দেখে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলামই সরকারের এক নমবর সমস্যা ।

২০১৩.০১.২৭ ১২:০৩
মির্জা ফখরুলের রিমান্ডের আবেদনকারী পুলিশ কর্মকর্তার পরিচয় জানা দরকার। এই পুলিশ অফিসারটি আগামী বছর প্রেসিডেন্ট পদক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

Rimi

Rimi

২০১৩.০১.২৭ ১২:০৮
তিনি আরেক ধাপ উপরের নেতা হয়ে গেলেন . . . . . ।

২০১৩.০১.২৭ ১২:১৫
এই দিন ই শেষ দিন না ...সামনে আনেক দিন আছে ।

২০১৩.০১.২৭ ১২:৩৪
আমি শংকিত এজন্য যে, আমাদের বিচার বিভাগের আচরণ দেখে। তাঁরা এখন নির্বাহী বিভাগের রাজনৈতিক ফরমায়েশ অনুযায়ী কাজ করছেন। বিচার বিভাগের এসমস্ত বোবা, কালা, বধিরদের বুঝা উচিত এভাবে চললে বিচার বিভাগের প্রতি মানুষের আস্হা থাকবেনা। রাষ্ট্রব্যবস্হা ভেংগে পড়বে। সংক্ষুব্ধ মানুষ আদালতে মামলা দায়ের না করে অধিকতর প্রভাবশালী ক্ষমতাসীন ব্যক্তিকে হাত করবে। তাতে সমাজে হানাহানি, রাহাজানি, খুন, খারাবি স্হায়ীরূপ নিবে।

SR Taufiq

SR Taufiq

২০১৩.০১.২৭ ১২:৪৪
বরতমান আওয়ামী লীগ সরকার ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ভয় পায়.............

২০১৩.০১.২৭ ১২:৫১
ITS TOO MUCH .

Yousuf

Yousuf

২০১৩.০১.২৭ ১২:৫২
Bikash and other terrorist will release from Jail, but Mirza Fakhrul and other clean image person will go to jail... how it's possible ???? the question to the reader .....

২০১৩.০১.২৭ ১২:৫৬
মির্জা ফখরুলের রিমান্ডের আবেদনকারী পুলিশ কর্মকর্তার পরিচয় জানা দরকার। এই পুলিশ অফিসারটি আগামী বছর প্রেসিডেন্ট পদক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। 100%

Abdul Khaleq Mia

Abdul Khaleq Mia

২০১৩.০১.২৭ ১৩:০৬
রাজনীতি বিদদের প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আ.লীগ-কে ধন্যবাদ। এধরনের আন্যায় না করলে এ বছর রাজনীতির খেসারত জনগণ কিভাবে দিবে ?

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

২০১৩.০১.২৭ ১৩:০৯
এবং ইহাকেই বলা হয় `আইনের শাসন'।

২০১৩.০১.২৭ ১৩:১৩
এটা সরকারের ধারাবাহিক মিথ্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের আরেকটি নমুনা।

২০১৩.০১.২৭ ১৪:০৮
পাঠকের মন্তব্য নিয়ে প্রথম আলোর প্রতিদিনের একটা পেজ ছাপলে বিষয়টা অন্য বিষয়ের চেয়ে বেশি গুরুত্ত পেত।
এতে ২ টি দিকে বেশি প্রভাব পরত।

সরকার বা বিরোধীদল বা রাজনীতিবীদরা বুঝতে পারত দেশের মানুষ তাদের নিয়ে কি ভাবে এবং তাদের চাপাবাজীটা কমে যেত। সাথে সাথে সরকার উদ্ধগ নিত সব কিছু জনগনের সামনে তুলে ধরতে (নিজের জন্য নিজেকে পরিস্কার রাখত)।

তাই সম্পাদকের প্রতি অনুরোধ থাকতে এই ধরনের একটা পৃষ্টা রাখার জন্য।

Aminul Islam

Aminul Islam

২০১৩.০১.২৭ ১৫:২৯
ঐকিক নিয়মের একটি হিসাব এক হরতালের জন্য ৩৭টি মামলা হলে ১৭৩টি হরতালের জন্য কতটি মামলা হতো।

Manzur Ashraf

Manzur Ashraf

২০১৩.০১.২৭ ১৫:৪৮
স্বৈরাচারের ভয়ানক সাহস!
ছাত্রদল এখন ও যদি ঘর থেকে না বের হয় তো -- এর পর স্বৈরাচার একটা একটা ছাত্রদলের কর্মীকে সাইজ করবে।

বাবুল করিম

বাবুল করিম

২০১৩.০১.২৭ ১৬:১২
সরকার আপনার উপর যত বেশি নির্যাতন চালাচ্ছে, আপনার প্রতি শ্রদ্ধার পরিমাণটা ততই বাড়ছে।

Anwarul Azim

Anwarul Azim

২০১৩.০১.২৭ ১৯:০১
এক ফখরুলকেই এতো ভয়!!!

Anwarul Azim

Anwarul Azim

২০১৩.০১.২৭ ১৯:০৫
আগামী নির্বাচনে সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগের কোন নেতাকে যদি এভাবে আটক রাখা হয় তখন কেমন হবে? বিষয়টি ক্ষমতাসীনদের বিবেচনায় রাখা উচিত। কারণ এক মাঘে শীত যায়না।

Asma Binte Rafiq (From Oman)

Asma Binte Rafiq (From Oman)

২০১৩.০১.২৭ ১৯:৩৮
আমি শংকিত এজন্য যে, আমাদের বিচার বিভাগের আচরণ দেখে। তাঁরা এখন নির্বাহী বিভাগের রাজনৈতিক ফরমায়েশ অনুযায়ী কাজ করছেন। বিচার বিভাগের এসমস্ত বোবা, কালা, বধিরদের বুঝা উচিত এভাবে চললে বিচার বিভাগের প্রতি মানুষের আস্হা থাকবেনা। রাষ্ট্রব্যবস্হা ভেংগে পড়বে। সংক্ষুব্ধ মানুষ আদালতে মামলা দায়ের না করে অধিকতর প্রভাবশালী ক্ষমতাসীন ব্যক্তিকে হাত করবে। তাতে সমাজে হানাহানি, রাহাজানি, খুন, খারাবি স্হায়ীরূপ নিবে।

দারুন লিখেছেন ভাই mohammad idris

২০১৩.০১.২৭ ১২:৩৪