চাঁদপুরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

চাঁদপুর প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চাঁদপুর শহরের পুরানবাজারে মকবুল হোসেন মাল (৫০) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুরানবাজারের আড়তপট্টি এলাকার পলাশ ট্রেডার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে ছুরিসহ আটক করেছে টহল পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন: শরীয়তপুরের ডামুড্ডার লুত্ফুর রহমান ও চাঁদপুর পুরানবাজার মধ্য শ্রীরামদীর সুজন খান।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার প্রথম আলো ডটকমকে বলেন, শহরের পুরানবাজার এলাকায় মকবুল হোসেনের ভুসিমালের ব্যবসা। গতকাল তিনি পাওনাদারদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা সংগ্রহ করে দোকানেই ছিলেন। রাত ১০টার দিকে দুর্বৃত্তরা দোকানে ঢুকে মকবুলকে জবাই করে হত্যা করে। তারা পালিয়ে যাওয়ার পথে টহলরত কমিউনিটি পুলিশের সদস্যরা দুজনকে আটক করে। পরে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ও পুরানবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওই তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই মকবুলকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Ibrahim

Ibrahim

২০১৩.০১.২৭ ১৫:০৭
বাজারের মতো জনঘন এলাকায় মানুষকে জবাই করা হয়, দেশের নিরাপত্তা কোন অবস্থায় আছে।