বস্ত্রশিল্পের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী আজ শুরু

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো ও স্থানীয়ভাবে সংগ্রহ করতে ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনী আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবারের প্রদর্শনীতে ৩১ দেশের ৮৫০টি বিশ্বখ্যাত যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল এবং হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। দশম বারের এই আয়োজনে এক হাজার ৫০টি স্টল থাকবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার পর্যন্ত সর্বসাধারণের জন্য এটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, জাপান, কোরিয়া, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ৩১টি দেশের আট শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন