পররাষ্ট্রমন্ত্রী পদে কেরিকে সিনেটের অনুমোদন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির মনোনয়ন গত মঙ্গলবার অনুমোদন দিয়েছে সিনেট। গত মাসে তাঁকে এই পদে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন কংগ্রেসের ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেরির মনোনয়নের পক্ষে ৯৪ ভোট পড়ে। বিপক্ষে পড়ে তিনটি। পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরি।
সিনেটে মনোনয়ন পাস হওয়ার পর এক বিবৃতিতে ওবামা বলেন, ‘জন কেরি সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নেতাদের সমর্থন পেয়েছেন। আমি আশাবাদী তিনি অসাধারণ এক পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। বিশ্বব্যাপী তাঁর নেতৃত্ব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করবে।’ সিনেটে কেরির মনোনয়ন অনুমোদন পাওয়ার বিষয়টি ছিল শুধু সময়ের ব্যাপার। এই বর্ষীয়ান রাজনীতিক সিনেটে শুধু নিজ দলের সিনেটরদের কাছেই নন, বিরোধী দল রিপাবলিকান পার্টির সিনেটরদের কাছেও শ্রদ্ধেয়। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






