মুখ খুললেন শাহরুখ

মাহফুজ রহমান | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
শাহরুখ খান

শাহরুখ খান

ভারত-পাকিস্তান সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। সেই উত্তপ্ত আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের মন্ত্রী রেহমান মালিক। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে কলাম লিখেছিলেন শাহরুখ খান। বিষয় ছিল নাইন-ইলেভেনের পরে কয়েকটি দেশে প্রবেশের সময় তাঁর ঝক্কি পোহানো। লিখেছিলেন, মুসলিম হওয়ার কারণেই হয়তো এমন ভোগান্তি পোহাতে হয়েছে তাঁকে। তবে তাঁর বক্তব্যে রেহমান মালিক রং চড়িয়ে ভারত সরকারের উদ্দেশে বলেছিলেন, ‘শাহরুখের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না আপনারা।’
কেবল তা-ই নয়, শাহরুখকে তাঁরা পাকিস্তানের নাগরিকত্ব নেওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন।
এ নিয়ে গত কয়েক দিন ভারতীয় সংবাদমাধ্যমে হয়েছে ভীষণ তোলপাড়। হওয়াটাই স্বাভাবিক। কারণ, শাহরুখ তাঁর লেখায় ভারতে অবস্থানকালে নিজের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করেননি। তবে এটা নিয়ে মুখও খোলেননি প্রথম দিকে। অবশেষে গতকাল বুধবার সংবাদমাধ্যমের কাছে শাহরুখ খান বলেন, ‘আমি এই ষড়যন্ত্রের কোনো ভিত্তিই খুঁজে পাচ্ছি না। পুরোপুরি নির্বোধের মতো আচরণ এটা।’
সঙ্গে এটাও বলেন, ‘ধর্মকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না আমাদের। আমি আমার সন্তানদের সব সময় বলি—তুমি আগে একজন ভারতীয়, তারপর তোমার ধর্ম হলো মানবতা।’
শাহরুখের এই বক্তব্য নিশ্চয়ই স্বস্তি এনে দিয়েছে ভারত সরকারকে। আর পাকিস্তানের মন্ত্রীদের ‘অতিভক্তি’র পরিপ্রেক্ষিতেও তা জুতসই জবাব বলে মনে করছে ভারতের সংবাদমাধ্যমগুলো। জি নিউজ ও পিটিআই অবলম্বনে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১৩.০১.৩১ ০৬:২৮
Dear pakistani Minister ! please give security at first your own people from terrorism and illiteracy and then think about others.

Nabendu Goswami

Nabendu Goswami

২০১৩.০১.৩১ ০৮:১৬
That is an original Indians ideology .......................

Tugun Changma

Tugun Changma

২০১৩.০১.৩১ ১০:৩৭
শাহরুখ পাকিস্তানের নাগরিক হলে পাকিস্তানিরা তাকে শাহরুখ হতে দিত না।

Shakib

Shakib

২০১৩.০১.৩১ ১১:১৪
পাকিস্তানের মন্ত্রী রেহমান মালিক নিজেই তার দেশ পাকিস্তানে নিরাপদ তো ?

২০১৩.০১.৩১ ১১:২৫
Dear pakistani Minister ! please give security at first your own people from terrorism and illiteracy and then think about others.

Samim ur rayhan

Samim ur rayhan

২০১৩.০১.৩১ ১১:৩৭
শাহরুক খান একজন রিয়েল দেশ প্রেমিক ।

pavel saha

pavel saha

২০১৩.০১.৩১ ১৩:৫৪
১০০% শাহরুখ পাকিস্তানের নাগরিক হলে পাকিস্তানিরা তাকে শাহরুখ হতে দিত না।

Tasnim

Tasnim

২০১৩.০১.৩১ ১৪:২৫
This is why we love India & hate pakistan.

Md.Tarikul Islam

Md.Tarikul Islam

২০১৩.০১.৩১ ১৪:৪২
শাহরুক খান রিয়েল দেশ প্রেমিক ।

Md.Tarikul Islam

Md.Tarikul Islam

২০১৩.০১.৩১ ১৫:১৮
শাহরুখ পাকিস্তানের নাগরিক হলে পাকিস্তানিরা তাকে শাহরুখ হতে দিত না।

javed hossain

javed hossain

২০১৩.০১.৩১ ১৮:৪৩
আমরা বাংালিরা মানুসের কাজ দেখে খুব কথা বলি বুত নেজে কিসু করি না আরে শারুখ কে দেশ পেরেমিক বলার আগে নেজে কি করসেন দেসের জনন সেতা দেখেন ভাইরা িনদিান রা খারাপ হলে তারা দেসের সারত বিজে কিন্তু বাংালি রা ভারত বুজে বাংলাদেশ বুজে না আজকে আমারদেসের নদে কাতে ভারতকে তরানজেত দাি অতস আি নদির ুপর নিরবরসিল কত মানুস ের পেত কার কন চিন্তা হল না আদের জনন

piash khan

piash khan

২০১৩.০১.৩১ ১৯:৫৯
আগে নিজের ধর্ম তারপর নিজের দেশ ও দেশপ্রেম। তাই নয় কি।

syed Kamal mohammad Mukul

syed Kamal mohammad Mukul

২০১৩.০১.৩১ ২১:৩৪
অবশেষে গতকাল বুধবার সংবাদমাধ্যমের কাছে শাহরুখ খান বলেন, ‘আমি এই ষড়যন্ত্রের কোনো ভিত্তিই খুঁজে পাচ্ছি না। পুরোপুরি নির্বোধের মতো আচরণ এটা।’সঙ্গে এটাও বলেন, ‘ধর্মকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না আমাদের। আমি আমার সন্তানদের সব সময় বলি—তুমি আগে একজন ভারতীয়, তারপর তোমার ধর্ম হলো মানবতা।... য়থারথোই বলেছেন ।

MD.SHAHINUZZAMAN(From Sweden)

MD.SHAHINUZZAMAN(From Sweden)

২০১৩.০১.৩১ ২২:০৭
Loving,helping human is the best religion in the world

ইমরান হক সজীব

ইমরান হক সজীব

২০১৩.০২.০১ ০০:২৬
হাহাহা 'সন্ত্রাসী'রাষ্ট্র পাকিস্থান অন্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত!! এই বছরের সেরা জোক