শিরোনাম:

দুর্বিষহ জীবন

কাজী আনিছ | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১৭ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
রহিমা বেগম

রহিমা বেগম

প্রথমে দুই পায়ের ওপর বসা, এরপর ঝুঁকে কোনোমতে বালিশের সঙ্গে মাথা ছোঁয়ানো। এভাবেই প্রতিদিন ঘুমানোর চেষ্টা করেন রহিমা বেগম (৩৮)। কিন্তু ঘুম তাঁর আসে না। ব্যথায়-যন্ত্রণায় সারাক্ষণই করেন আর্তনাদ।
আগুনে পুড়ে প্রায় সারা শরীরই দগ্ধ হয়ে যাওয়া হতদরিদ্র রহিমার দিন কাটছে এভাবেই। দিনদিন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। কারণ, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। একদিকে নিজের এ পরিণতি, অন্যদিকে দুই শিশুসন্তানের দেখভাল—সবকিছু মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে রহিমার জীবন।
রহিমা মিরপুর উত্তর পীরেরবাগের বাসিন্দা। ‘আলাল সাহেবের প্লট’ নামে পরিচিত একটি জায়গায় কোনোমতে টিনশেড ঘর তুলে সন্তানদের নিয়ে থাকেন তিনি। পাশে থাকেন তাঁর বোন মাহিনূর বেগম।
২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রহিমার বাসায় গেলে বোন মাহিনূর প্রথম আলোকে বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে প্রচণ্ড শীতে কাতর ছিলেন রহিমা। শীত থেকে রক্ষা পেতে বাসার সামনে আগুন জ্বালানো হয়। আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লাগে। শরীরে পানি ঢেলে আগুন নেভানোর আগে রহিমার হাঁটু থেকে শরীরের পেছনে প্রায় কাঁধ পর্যন্ত পুড়ে যায়।
মাহিনূর বলেন, ঘটনার পর রহিমার শরীরে পানি ঢালা হয়। ডিম ভেঙে দেওয়া হয়। পরদিন অবস্থা খারাপ হলে স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে মলম নিয়ে আনা হয়। এখন ওই মলম এবং সরিষার তেল দিয়ে তাঁর শরীরের ক্ষত সারানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু দিনদিন পরিস্থিতি আরও খারাপের দিকে।
হাসপাতালে নিয়ে যাচ্ছেন না কেন, জানতে চাইলে মাহিনূর বলেন, ‘হের (রহিমা) তো ছোড দুই বাচ্চা। স্বামী অনেক আগেই তারে ছাইড়া চইলা গেছে। আমিও তো সংসার নিয়া আছি। কে নিয়া যাইব তারে। আর হাসপাতালে নিয়ে গেলে তো আরও ওষুধপত্র কিনতে অইব। ওই টাকা তো আমাদের নাই।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

hasib

hasib

২০১৩.০১.৩১ ০৬:০২
ইয়া আল্লাহ তোমার ভাণ্ডারে সব আছে.। । আমাদের সাহায্য করো ।

uzzwal

uzzwal

২০১৩.০১.৩১ ০৮:৫৩
তাকে সহায়তা করার জন্য তার নামে একটা ব্যাংক হিসাব খোলার জন্য প্রথম আলোকে অনুরোধ করছি।

Mohammed hasan

Mohammed hasan

২০১৩.০১.৩১ ১০:৩১
where are now dr younus , and fazle hasan abed,

Md. Khairul Islam

Md. Khairul Islam

২০১৩.০১.৩১ ১০:৪০
আমরা কয়েক জন সাহায্য করলে মনে হয় এর শরীরের ক্ষত সারানোর শহজ হবে,

Sayham Hassan

Sayham Hassan

২০১৩.০১.৩১ ১১:২৬
ধন্যবাদ রিপোর্টারকে রিপোর্টটির জন্য। আমার নানী ঠিক একি পরিমান আগুনে পুড়ে গিয়েছিলেন, কিন্তু উনার বয়স হওয়াতে উনাকে কিছুদিন চিকিৎসা করানোর পরেও মারা যান। কিজে ভয়াবহ কষ্টের মধ্যে দিয়ে একজন আগুনে পোড়া রুগী কে যেতে হয় তা কেও কল্পনাও করতে পারবেনা। রহিমা বেগমের এখন খুবই দরকার সঠিক চিকিৎসা ও সেবা, যাকিনা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সম্ভব। মাত্র কিছু টাকার জন্য একটি অসহায় প্রান ঝড়ে যাবে আর দুইটি সন্তান তাদের মাকে হারাবে, এইটা মেনে নেয়া কষ্টকর। প্লীজ, আসুন আমরা এই অসহায় মানুষটির জন্য কিছু করি।

ABU UBAIDA

ABU UBAIDA

২০১৩.০১.৩১ ১১:৪১
Brother Khairul, If I send some money can you give it to her. I believe u can do that.

২০১৩.০১.৩১ ১২:৫৮
তাকে সহায়তা করার জন্য তার নামে একটা ব্যাংক হিসাব খোলার জন্য প্রথম আলোকে অনুরোধ করছি।

Mehedi Al Mamun

Mehedi Al Mamun

২০১৩.০১.৩১ ১৩:০৩
we can help her by donating some money to her. lets make a fund for her. my mail address is mamun_bu@yahoo.com(01911310137). Prothom-alo representative can share her sister's number so that we can help.

riaz

riaz

২০১৩.০১.৩১ ১৩:৩৮
প্রথম অালোতো সব যায়গা প্রথম, রহিমা বেগমের পাশে প্রথম অালোকে প্রথমে দেখতে চাই।
সবাইকে তার সাহায্যে এগিয়ে অাসার জন্য অনুরোধ করছি।

Humayun Kabir

Humayun Kabir

২০১৩.০১.৩১ ১৩:৫৮
মানুষ মানুষের জন্য । আসুন আমরা এগিয়ে আসি।
২০১৩.০১.৩১ ১৫:০০
সাহায্য করতে চাই; আশা করি প্রথম- আলো সহযোগিতা করবেন

rahman

rahman

২০১৩.০১.৩১ ১৫:৩৬
Please can you give the address so you can help her !!

salim sarker shuvo

salim sarker shuvo

২০১৩.০১.৩১ ১৬:২১
we can help her by donating some money to her. lets make a fund for her

shuvobau

shuvobau

২০১৩.০১.৩১ ১৮:২৯
@Mohammed hasan...where are u man...we should help her...why u take Younus and Abed in this case. They do a lot of things from their position...we should think how we could help her, not making such a stupid comment...

Tarique Bin Shahid

Tarique Bin Shahid

২০১৩.০১.৩১ ১৯:০২
I request to open an account & admit her any hospital/clinic & we should paid direct there payment otherwise it will be misuse .Pls prothom alo Arrange this soon we try to help her out of our capacity .
Pls .Pls .

Rashadur Rahman Chy

Rashadur Rahman Chy

২০১৩.০১.৩১ ১৯:১০
Hi Prothom-Alo thanks to publish this news. I will highly appreciate that if you could provide us a bank detail where we can donate some money for this sister. Many thanks

Saidul

Saidul

২০১৩.০১.৩১ ২২:১৭
I want to help; I am unable to be there but she should go to Hospital ASAP. Mean while we all donate some money to help her. We all need bank info.