• হোম
  • সারা দেশ
  •   ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়ক এম কে রহমান

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়ক এম কে রহমান

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।
গতকাল বুধবার আইন মন্ত্রণালয় থেকে এক আদেশে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
এম কে রহমানই হবেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রথম সমন্বয়ক।
জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, এম কে রহমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বের পাশাপাশি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন