৩ ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করবে মহানগর আ.লীগ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে ৩ ফেব্রুয়ারি কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে জনসভা করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের মহানগর শাখার বর্ধিত সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।
বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যাতে ধরা না পড়ে, সেদিকে খেয়াল রেখে জামায়াত-শিবিরকে সর্বাত্মকভাবে মোকাবিলা করতে হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্ব সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মহানগর কমিটির সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন