সংক্ষেপে সারা দেশ

| তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সংবাদ সম্মেলন
‘খাদ্যে ভেজাল রোধই আমাদের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খছরু মিয়া চৌধুরী। লিখিত বক্তব্য পেশ করেন মহাসচিব মনির হোসেন ভূঁইয়া। এ সময় পৌরসভা/সিটি করপোরেশনসহ অন্য কোনো প্রতিষ্ঠানে স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা ডিগ্রিধারী ব্যতীত স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ প্রদান না করতে জোর দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ এফ মোহাম্মদ জুনায়েদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

ওরস
ছালাম শাহ্র পবিত্র ওরস মোবারক আগামী ২ ফেব্রুয়ারি শনিবার থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজবাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে। এতে বাউলগান পরিবেশন করবেন কাজল দেওয়ান ও জামাল দেওয়ান। ভক্ত ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মানববন্ধন
রংপুরের পীরগাছা উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লেবু মিয়াকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন। গত ২০ জানুয়ারি সপ্তম শ্রেণীর ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন