মৃত্যুবার্ষিকী
আবদুর রহমান
ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ গণিত সমিতির সাবেক প্রেসিডেন্ট এবং গণিতবিষয়ক বহু গ্রন্থের প্রণেতা অধ্যাপক এ এফ এম আবদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করতে পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. নুরুল ইসলাম
শিক্ষাবিদ, নাট্যকার, গীতিকার ও সমবায় উদ্যোক্তা অধ্যাপক নুরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট এলাকায় তাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নুরুল ইসলাম ২০০৬ সালে সাহিত্যে মরণোত্তর একুশে পদক এবং ১৯৮৪ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রাষ্ট্রপতি পদক পান। বিজ্ঞপ্তি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






