• হোম
  • খেলা
  •   দিল্লিগামী হকি দলের বাস-রেল ভ্রমণ

দিল্লিগামী হকি দলের বাস-রেল ভ্রমণ

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এএইচএফ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে আজ ঢাকায় আসছেন। আজই আসছেন বাংলাদেশকে দেওয়া এএইচএফের খণ্ডকালীন কোচ মাইকেল কিনান। একই সঙ্গে ২ ফেব্রুয়ারি হকি ফেডারেশনের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানের বিস্তারিত জানালেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।
তবে এসব ছাপিয়ে সংবাদ সম্মেলনে বড় হয়ে উঠল অন্য একটা বিষয়। দিল্লিতে ১৮-২৪ ফেব্রুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে বাংলাদেশ দলকে বাস ও রেলে করে দিল্লি পাঠানো হচ্ছে। সম্প্রতি দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অন্তত কলকাতা থেকে বিমানে চড়ে দিল্লি যাওয়ার সৌভাগ্য কি হতে পারে না?
খাজা রহমতউল্লাহর মুখে আর্থিক সংকটের অজুহাত, ‘স্পনসরের কাছ থেকে ১০ লাখ টাকা পেতে পারি আমরা। ঢাকা থেকে বাংলাদেশ দলকে বাসে কলকাতা, সেখান থেকে ট্রেনে দিল্লি পাঠাব। ক্যাম্প খরচ আট লাখ টাকা। সব মিলিয়ে ১৩ লাখ টাকা লাগবে। আর্থিক সংকটের কারণে বিমানে দল পাঠাতে পারছি না।’
১৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা দিয়ে বাস ও রেলে চেপে দল দিল্লি পৌঁছাবে ১৫ ফেব্রুয়ারি। ভ্রমণের এই ধকল দলের পারফরম্যান্সে পড়তেই পারে। তার ওপর এটি বাংলাদেশের জন্য কঠিন এক প্রতিযোগিতা। ১৮, ২০, ২১, ২৩ ও ২৪ ফ্রেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, চীন, ওমান, ফিজি ও ভারত। গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন