বিভেদ দেখেন কার্বনেরোও
কার্বোনেরো
তাঁর দুটো পরিচয়। একটা ইকার ক্যাসিয়াসের প্রেমিকা। এই পরিচয়েই ২০০৬ বিশ্বকাপে সারা বিশ্বে আলোচিত হয়েছেন। তবে সারা কার্বনেরো কিন্তু একজন ক্রীড়া সাংবাদিকও। ক্যাসিয়াসের প্রেমিকা হিসেবে তাঁর কাছ থেকে পাকা খবর পেয়েছেন, নাকি ক্রীড়া সাংবাদিকের চোখ দিয়ে দেখার অভিজ্ঞতা থেকে বলছেন—এটা পরিষ্কার নয়, তবে কার্বনেরোও বলছেন, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে বিভেদের দেয়াল আছে!
মেক্সিকান টেলিভিশন ‘টেলিভিসা’কে এই ২৮ বছর বয়সী বলেছেন, ‘বোঝাই যাচ্ছে যে খেলোয়াড়েরা তাদের কোচের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছে না। এই মুহূর্তে ড্রেসিংরুমে একটা বিভেদ আছে। মরিনহো শেষ পর্যন্ত থাকবেন, নাকি চলে যাবেন, সেটা দেখার জন্য আমাদের এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে অজস্র ঝামেলার মধ্যে তিনি আছেন।’
স্প্যানিশ বনাম পর্তুগিজ বিভেদের খবর অনেক দিন থেকেই জোগান দিচ্ছে রিয়াল শিবির। এই খবরে সর্বশেষ বিস্ফোরণ ছিল মার্কার একটি খবর। যেখানে দাবি করা হয়েছে, ক্যাসিয়াস এবং সার্জিও রামোসের নেতৃত্বে স্প্যানিশ খেলোয়াড়েরা ক্লাব সভাপতিকে চরমপত্র দিয়েছিলেন। হয় তাঁরা থাকবেন নয়তো মরিনহো। খবরটা কি সত্যি? কার্বনেরোর উত্তর, ‘আমরা যেটা বুঝি, এ ধরনের কোনো হুমকি দেওয়া হয়নি।’ এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







