নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মির্জাপুর গ্রামের আজিম শেখ ও মাহমুদ মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সকাল আটটার দিকে মির্জাপুর বাজারের পাশে সামান্য বিষয় নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আসলাম শেখ, আবদুল্লাহ, আবুল কাশেম, আজিম শেখ, নাসরিন সুলতানা, মাহামুদ, আক্তার, টিটো, মতিয়ার ও আখিরনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






