প্রধানমন্ত্রী পঞ্চগড়ে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে আসছেন। তাঁর এ সফরকে সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকালে দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চরে আয়োজিত দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম কমডেকার উদ্বোধন করবেন। পরে তিনি নবনির্মিত ১০০ শয্যার পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল ভবন, পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক, বোদা-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, পঞ্চগড় গ্রিড সাব-স্টেশন ও তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি পঞ্চগড়-পার্বতীপুর ১৫০ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইনের পঞ্চগড় অংশের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান জানান, প্রধানমন্ত্রী পঞ্চগড়ের সব বিষয়ে জানেন। জনসভায় তিনি পঞ্চগড়ের উন্নয়নের বিষয়ে নানা ঘোষণা দেবেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






