বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স
আট মাসেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম
প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় আট মাসেও চালু হয়নি দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৮ জুন চার কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার কার্যাদেশ দেওয়া হয়। দেড় বছরের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার নতুন ভবনের প্রয়োজনীয় অবকাঠামোর সব কাজ সম্পন্ন করে দুই বছর পর গত ২৯ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। নতুন ভবনে রয়েছে ১৯ শয্যার একটি ওয়ার্ড, তিনটি অস্ত্রোপচার কক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার। এ ছাড়া চিকিৎসক ও কর্মচারীদের জন্য পৃথক নতুন আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে।
দিনাজপুুরের সিভিল সার্জন মওদুদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার কাজগুলো সারা দেশে একটি প্যাকেজের মাধ্যমে হয়ে থাকে। তাই প্যাকেজের অন্তর্ভুক্ত সব হাসপাতালের একসঙ্গে অনুমোদনও দেওয়া হয়। সে ক্ষেত্রে একটু দেরি হয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






