বাঘাইছড়িতে জেএসএস সদস্য গুলিবিদ্ধ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমার) সদস্য বিপিন চাকমা (৫১) সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলার চৌমুহনী এলাকায় বিকেল পৌনে চারটার দিকে একজন বাঙালির সঙ্গে কথা বলছিলেন বিপিন চাকমা। কিছু বুঝে ওঠার আগে একজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিপিনের ডান বাহু ও বাহুর নিচে গুলি লাগে। ওই সময় তাঁর পাশে থাকা মো. রফিক (২০) নামের একজন কানে গুরুতর আঘাত পান।
বিপিন ও রফিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বিপিনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন