বনভান্তের ‘পরিনির্বাণ’ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

শ্রদ্ধায় ও বন্দনায় বনভান্তে হিসেবে পরিচিত সাধনানন্দ মহাস্থবিরকে স্মরণ করেছে বৌদ্ধধর্মাবলম্বী হাজারো মানুষ। গত মঙ্গল ও গতকাল বুধবার রাঙামাটি রাজবন বিহারে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভান্তেকে স্মরণ করা হয়। তাঁর প্রথম পরিনির্বাণ বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।
সাধনানন্দ মহাস্থবির পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে বৌদ্ধধর্মীয় জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। দীর্ঘদিন বিভিন্ন বনে সাধনা আর ধ্যানে মগ্ন থাকার সুবাদে তিনি পরিচিতি পান বনভান্তে হিসেবে। গত বছরের ৩০ জানুয়ারি ৯৩ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর মরদেহ বনবিহারে বিশেষ কায়দায় সংরক্ষণ করা আছে। প্রথম পরিনির্বাণ উপলক্ষে গতকাল সকাল সোয়া ছয়টা থেকে আটটা পর্যন্ত বনভান্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে হাজারো মানুষ। সকাল আটটার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে রাজবন বিহার চত্বর পর্যন্ত শোভাযাত্রা হয়। সাড়ে নয়টায় বিহার প্রাঙ্গণে আয়োজন করা হয় ধর্মীয় আচার-অনুষ্ঠানের।
পৃথিবীর সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বেলা দুইটার দিকে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর বৌদ্ধধর্মাবলম্বীরা ধারণ করা বনভান্তের ধর্মীয় বাণী শোনেন। এ সময় চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়, রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন