বিক্ষোভের মুখে বেতনের বিলে সই

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কিশোরগঞ্জের তাড়াইলের গ্রাম পুলিশ সদস্যদের বিক্ষোভের মুখে তাঁদের বকেয়া বেতন-ভাতার বিলে সই করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা তাঁদের সরকারি অংশের বকেয়া বেতন-ভাতার দাবিতে গত মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ বিক্ষোভ করেন।
জানা গেছে, গত ২০১২ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের সরকারি অংশের বেতন ৬৩ জন গ্রাম পুলিশের বকেয়া থাকায় সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বিল প্রদানের জন্য তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চলতি মাসের প্রথম দিকে প্রত্যয়নপত্র দেন। বিল প্রস্তুতের পর মঙ্গলবার সকালে ইউএনও স্বাক্ষর করেন। পরে তাঁর কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মাহবুবুর রহমান এ বিলে স্বাক্ষর করানোর জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে গেলে তিনি (চেয়ারম্যান) বিলে স্বাক্ষর না করে ফেরত দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন