একনজরে

| তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সমাবেশ অনুষ্ঠিত
বরিশালের গৌরনদী উপজেলার কৃষকদের চাষাবাদের বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার জন্য গতকাল বুধবার সমাবেশ হয়েছে। মাহিলাড়া মঠ ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ। প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেবাংসু কুমার সাহা। সমাবেশে চারা রোপণ, গুটি ইউরিয়া এবং সুষম সার ব্যবহার সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নারী আহত
পটুয়াখালীর বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের শান্তি রঞ্জনের স্ত্রী চায়না (৩৫) ধান ছাঁটাই করতে গিয়ে আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার মন্দিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শান্তি রঞ্জন জানান, গতকাল সকালে তাঁর স্ত্রী নিজেদের কিছু ধান ছাঁটাই করতে পাশের মন্দিরবাড়ি এলাকায় যান। ওই সময় অসাবধানতাবশত চায়নার চুল ছাঁটাইযন্ত্রে পেঁচিয়ে যায়। এতে চুল ছিঁড়ে চায়না ছিটকে পাশে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বিনা মূল্যে চক্ষুসেবা
বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের উদ্যোগে গতকাল বুধবার বিনা মূল্যে ভ্রাম্যমাণ চক্ষুসেবা শিবিরের আয়োজন করা হয়। ‘বছর বছর চোখ পরীক্ষা, ডায়াবেটিসজনিত অন্ধত্ব থেকে করবে সুরক্ষা’ এই স্লোগান সামনে রেখে দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সেবা-কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি আমজাদ হোসেন। এ সময় সমিতির সহসভাপতি আতাউল হক, চিকিৎসক শেখ এম এ হান্নান, নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, মামুন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

উন্নয়ন মেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২ ফেব্রুয়ারি থেকে দুই দিনব্যাপী সুইজারল্যান্ড-বাংলাদেশ উন্নয়ন মেলা শুরু হবে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। ওই বিভাগের সভাপতি তানভীর আহমদ গতকাল বুধবার সংবাদ সম্মেলনে করে এ কথা জানান। ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উর্স হেরেন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান।  রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাত

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন