ঢাকা-চট্টগ্রামে আগুন ও ভাঙচুর, আটক ২২ (ভিডিও)
-
পল্টন মোড়ে বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালান হরতালের সমর্থনকারীরা।
ছবি: মনিরুল আলম
-
জামায়াতের হরতাল চলাকালে সকালে রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় দলীয় ব্যানার নিয়ে মিছিল করেন জামায়াতের নেতা-কর্মীরা।
ছবি: মনিরুল আলম
-
তোপখানা রোডে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন লাগানো ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
ছবি: মনিরুল আলম
-
রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা। ছবিটি রাজধানীর সার্ক ফোয়ারা থেকে তোলা।
ছবি: মনিরুল আলম
রাজধানী ঢাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালন করেছে জামায়াতে ইসলামী। চট্টগ্রামে গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে হরতাল চলাকালে জামায়াত-শিবিরের ২২ জন কর্মীকে আটক করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, হরতাল চলাকালে ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। হরতাল চলাকালে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের ১২ হাজার সদস্য মোতায়েন করা হয়।
গতকাল বুধবার ঢাকায় সমাবেশ করার অনুমতি না দেওয়ায় জামায়াতে ইসলামী সারা দেশে আজকের হরতালের ডাক দেয়। সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালিত হয়।
মিছিল-পিকেটিং
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর থেকে যাত্রাবাড়ীর বিভিন্ন স্থানে তত্পর ছিলেন জামায়াত-শিবিরের কর্মীরা। সকাল সাড়ে ছয়টার দিকে শনির আখড়ার বিশ্বরোড এলাকায় মহাসড়কে কয়েকটি গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালায় হরতাল পালনকারীরা। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যান। এ ছাড়া কাঁচপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে হরতালকারীরা। সকাল সাড়ে সাতটার দিকে বিশ্বরোডে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করেন জামায়াত-শিবিরের কর্মীরা।সকাল সাতটার দিকে আজিমপুর এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ তিনজনকে আটক করে।
কল্যাণপুরে জামায়াতে ইসলামীর সাংসদ ও ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির হামিদুর রহমানের আযাদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল হয়।
সকাল নয়টার পর ফার্মগেট এলাকায় শিবিরের আট-নয়জন একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং একজনকে আটক করে।
তবে মতিঝিলে আজ হরতালবিরোধী মিছিল করেছেন পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ এবং পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারীরা।
বাসে আগুন ও ভাঙচুর
সকাল আটটায় মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতালের সমর্থনকারীরা। এ ছাড়া তারা ওই এলাকায় দুটি বাসও ভাঙচুর করে।সকাল আটটার দিকে মিরপুর অরিজিনাল ১০ নম্বরের গোরস্তানের পাশে বিহারি ক্যাম্প থেকে ১০-১৫ জন যুবক প্রধান সড়কে হারতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালান ও দুটি বাস ভাঙচুর করেন। একপর্যায়ে হরতালের সমর্থনকারীরা সময় নিয়ন্ত্রণ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়। ওই বাসের চালক বাবুল মিয়া আহত হন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বাসের চালক বাবুল মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর হাতে লাঠির আঘাত লেগেছে। হরতালের সমর্থনকারীরা বাসের সামনের কাচ ভেঙে দিয়েছে।
এ ঘটনার পর সকাল নয়টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করেন।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জানান, আজ সকাল পৌনে সাতটার দিকে মিরপুরের কাজিপাড়ায় হরতালের সমর্থকেরা মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে পুলিশ চারজনকে আটক করে।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সানারপাড় এলাকায় সকাল সাতটার দিকে পণ্যবাহী একটি ট্রাকে, জুরাইনে একটি লেগুনায়, সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী মোড়ে চাংপাই রেস্তোরাঁর সামনে একটি লেগুনায় আগুন ও বাড্ডায় একটি বাস ভাঙচুর করে হরতালের সমর্থনকারীরা।
হরতাল শেষে ঢাকা মহানগর পুলিশের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, হরতালের সময় ঢাকায় একটি গাড়িতে আগুন ও দুটি যানবাহন ভাঙচুর করেন শিবিরকর্মীরা।
ককটেল বিস্ফোরণ
বাংলামোটরে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এ সময় পুলিশ দুজনকে আটক করে।চট্টগ্রাম
আজ সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেয় হরতালের সমর্থনকারীরা। এ ছাড়া নগরের মাইলের মাথা এলাকায় একই সময়ে একটি হিউম্যান হলারে আগুন লাগায় তারা। এ ঘটনায় নগর থেকে অন্তত পাঁচজনকে আটক করেছে পুলিশ। লালদীঘির পাড় এলাকায় সকালে একটি টেম্পোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে তিন-চারটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান সকালে দুটি গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে হরতালের সমর্থনকারীরা একটি কাভার্ড ভ্যানসহ দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
ছেড়ে যায়নি দূরপাল্লার গাড়ি
হরতালের কারণে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অন্য দিনের তুলনায় যানচলাচল ছিল কম। তবে এসব সড়কে রিকশা চলাচলে আজ কোনো বাধা ছিল না। রাজধানী থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। মতিঝিলের দিলকুশা ব্যাংকপাড়া এলাকায় সড়কের দুই পাশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান ফটক বন্ধ থাকতে দেখা যায়। তবে বিকল্প পথে গ্রাহকেরা লেনদেন সারেন বলে জানা গেছে।মূলত, যুদ্ধাপরাধের বিচার বন্ধ, আটক নেতাদের মুক্তির দাবিতে জামায়াত আন্দোলন করে আসছে। গত ৩ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করতে না দেওয়ায় ৪ ডিসেম্বর একবার হরতাল ডেকেছিল দলটি। ওই হরতালে মাঝরাতে ঘোষণা দিয়ে নৈতিক সমর্থন জানিয়েছিল বিএনপি। আর আজকের হরতালে গতকাল সন্ধ্যারাতেই নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দেয় দলটি।







Russell
২০১৩.০১.৩১ ১০:১৭sabnoor
২০১৩.০১.৩১ ১০:২১j alam
২০১৩.০১.৩১ ১০:৫৮
২০১৩.০১.৩১ ১১:৩১
২০১৩.০১.৩১ ১১:৪২Md. Imam Hossain
২০১৩.০১.৩১ ১১:৫০Monowar Hossain Anik
২০১৩.০১.৩১ ১১:৫৪
২০১৩.০১.৩১ ১১:৫৯joynul abedin
২০১৩.০১.৩১ ১২:০২Mohammad Siam Hossain Khan
২০১৩.০১.৩১ ১২:১৭Md. Mobarock Hossain
২০১৩.০১.৩১ ১২:১৮
২০১৩.০১.৩১ ১২:৩২sohel chowdhury
২০১৩.০১.৩১ ১২:৪৩বাবুল করিম
২০১৩.০১.৩১ ১৩:০৩
২০১৩.০১.৩১ ১৩:১১Sujay Halder
২০১৩.০১.৩১ ১৩:১৪Tasnim
২০১৩.০১.৩১ ১৩:২০raheb
২০১৩.০১.৩১ ১৩:৩১পুলিশের কড়া নিরাপত্তা মধ্যে সমাবেশ করার অনুমতি দিলে আজ এই হরতাল হত না ।
আওয়ামিলীগের তো কোন সমস্যা নাই , ওরা আরামে বাসায় বসে থাকবে অথবা
আগে পিছে পুলিশ নিয়ে ঘুরবে , কিন্তু আমাদের নিরাপত্তা কে দিবে ??????
ওরা সমাবেশ করে কি করে ফেলত , আওয়ামিলীগ জনগনের জানমালের চিন্তা যদি আসলেই করতো,
তাহলে আজ এই হরতাল হত না ।
ক্ষমতা দেখিয়ে সমাবেশ করতে দিল না ......। আর ওরা তার চেয়ে বড়টা করল ,আটকাতে তো পারল না ।
ক্ষতি হল কার জনগনের । এই শেষ সময়ে জনগনের চিন্তা করা উচিৎ আওয়ামীলিগের
Mrinal Kanti Deb
২০১৩.০১.৩১ ১৩:৩৯Md. Bazlur Rahman
২০১৩.০১.৩১ ১৩:৫৬Amit
২০১৩.০১.৩১ ১৪:০৬M.A.H. Tofail Mahmud
২০১৩.০১.৩১ ১৪:৫৪Tutul
২০১৩.০১.৩১ ১৫:০৮Tutul
২০১৩.০১.৩১ ১৫:০৯Ripon Chowdhury
২০১৩.০১.৩১ ১৫:১২Prodip
২০১৩.০১.৩১ ১৫:২৩Md. Abul Hasan
২০১৩.০১.৩১ ১৫:৩৮