শিরোনাম:

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত একটার দিকে ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বেবিট্যাক্সির যাত্রী সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকার জালাল মিয়া (৩০), ঢাকেশ্বরী এলাকার সালমা আক্তার (৩৫) ও বেবিট্যাক্সির চালক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, রাত একটার দিকে ওই এলাকায় শিমরাইলগামী একটি কাভার্ডভ্যান ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বেবিট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবিট্যাক্সিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বেবিট্যাক্সির যাত্রী জালাল মিয়া ও সালমা আক্তার নিহত হন। আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই চালকের পরিচয় জানা যায়নি।
ওসি জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পলাতক।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন