সমানে সমান রিয়াল-বার্সা

অনলাইন প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
রিয়াল-বার্সার ম্যাচের একটি উত্তেজনাকর মুহূর্ত

রিয়াল-বার্সার ম্যাচের একটি উত্তেজনাকর মুহূর্ত

ছবি রয়টার্স

গত এক দশকে এই প্রথম এল ক্লাসিকোয় দর্শক হয়ে খেলা দেখলেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। চোটগ্রস্ত রিয়াল অধিনায়কের সঙ্গে মাঠের বাইরে ছিলেন পেপেও। বহিষ্কারাদেশ মাঠে নামতে দেয়নি সার্জিও র‌্যামোস ও ফ্যাবিও কোয়েন্ত্রাওকেও। খণ্ডিত শক্তির দল নিয়েও ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে শেষ পর্যন্ত হারতে হয়নি রিয়াল মাদ্রিদকে। এক গোলে পিছিয়ে থেকেও ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে রাফায়েল ভারানের অতিমূল্যবান গোল ‘স্বস্তি’র এক ড্র এনে দিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস’দের।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত কালকের ‘এল ক্ল্যাসিকো’ ছিল প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা। ম্যাচ শেষে বার্সেলোনা শিবিরে আফসোস থাকবে সুযোগ পেয়েও গোলসংখ্যা আরও বাড়াতে না পারার বিষয়ে। তবে রিয়াল মাদ্রিদের স্বস্তিটা হচ্ছে বার্সেলোনাকে আর বেশি গোল করতে না দিয়ে ম্যাচটিকে শেষ পর্যন্ত অমীমাংসিত রাখায়।
এই ধরাধামের দুই সেরা প্লে-মেকার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যকার লড়াইয়ে সবার আগ্রহ এই দুই ফুটবলারের দিকে বেশি থাকার কথা। কিন্তু মেসি-রোনালদোকে ছাপিয়ে কাল হিরো হয়েছেন সেস ফ্যাব্রিগাস ও রাফায়েল ভারানে। লিওনেল মেসি অবশ্য আলোচনায় আসবেন দলের প্রথম গোলটির উত্স হিসেবে। ম্যাচের ৫০ মিনিটের মাথায় তাঁর পাস থেকেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ফ্যাব্রিগাস। ৮১ মিনিটের সময় মেসুত ওজিলের সেন্টার থেকে ভারানে হেড করে রিয়ালকে সমতায় ফিরিয়ে হেসেছেন শেষ হাসিটা।
১৬ ম্যাচ পর কালই প্রথম কোনো খেলায় গোল করতে ব্যর্থ হলেন লিওনেল মেসি। এল ক্লাসিকোয় সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক আলফ্রেডো ডি স্তেফানোকে পেছনে ফেলতে লিওনেল মেসির প্রয়োজন আর মাত্র ১টি গোল। কাল গোল করতে ব্যর্থ হয়ে তাঁর সেই আক্ষেপটা বেড়ে গেল আরও একটি মাস। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মাসের শেষে। ন্যু ক্যাম্পে সেই ম্যাচেই ডি স্তেফানোকে ছাড়িয়ে যেতে চাইবেন এ মুহূর্তে বিশ্বের সেরা এই ফুটবলার।
২১ মিনিটে জাভি অবশ্য গোল করে বার্সাকে এগিয়েও দিতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য তাঁকে এই সুযোগ থেকে বঞ্চিত করেছে। জাভির শট রিয়ালের দ্বিতীয় গোলরক্ষক (ক্যাসিয়াসের পরিবর্তে মাঠে নামা) ডিয়েগো লোপেজকে পরাভূত করলেও তা পোস্টে লেগে ফিরে আসে। এর তিন মিনিট পর জাভির আরও একটি শট কোনোমতে ক্লিয়ার করেন রাফায়েল ভারানে। ৩০ মিনিটে করিম বেনজেমার ভলি শট লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য।
এর আগে খেলার দ্বিতীয় মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ফ্রি-কিক মোটামুটি দক্ষতার সঙ্গেই রক্ষা করেন বার্সেলোনার দ্বিতীয় গোলরক্ষক হোসে পিন্টো।
খেলার ৫০ মিনিটে লিওনেল মেসির পাস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন সেস ফ্যাব্রিগাস। বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর রোনালদোর একটি উদ্যোগ ব্যর্থ করে দেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে।
এর পর আরও দুটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। দানিয়েল আলভেজের ক্রস থেকে বল পেয়ে বারের ওপর দিয়ে মেরে প্রথম সুযোগটি হাতছাড়া করেন সেস ফ্যাব্রিগাস। পরেরবার ফ্যাব্রিগাসের পাস থেকেই বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন পেদ্রো।
খেলার ৮১ মিনিটের সময় সমতায় ফেরে রিয়াল। মেসুত ওজিলের সেন্টার থেকে দুর্দান্ত হেডে দলকে পরাজয়ের হাত থেকে ফেরান ভারানে। সমতায় ফেরার পর অবশ্য রিয়ালের সর্বশেষ বিপদটি কাটিয়ে দেন গোলরক্ষক ডিয়েগো লোপেজ। নিজের অভিষেক ক্লাসিকোয় সেভিলা থেকে রিয়ালে যোগ দেওয়া এই গোলরক্ষক জর্ডি আলবার জোরালো এক শট ব্যর্থ করে দেন অনন্য নিপুণতায়।
ম্যাচ শেষে রাফায়েল ভারানে ও গোলরক্ষক ডিয়েগো লোপেজের প্রশংসায় মুখর ছিলেন রিয়ালের বদলি কোচ আইতর কারানকা। হোসে মরিনহোর অনুপস্থিতিতে কাল রিয়ালের ডাগ আউটে ছিলেন এই কারানকা। ভারানের খেলাকে ‘পারফেক্ট’ হিসেবে বর্ণনা করে কারানকা বলেন, ‘ভারানে এই বড় ম্যাচে ঠিক সময়ে মাথা ঠান্ডা রাখতে পেরেছে।’
লোপেজকে উঁচুমানের গোলরক্ষক হিসেবে আখ্যায়িত করেন কারানকা। তিনি বলেন, ‘লোপেজ অনেকদিন ধরেই সর্বোচ্চ পর্যায়ে খেলছে। সে কোন মানের খেলোয়াড়, এটা সবাই জানে।’
সেস ফ্যাব্রিগাসের মতে, ‘এমন খেলা সব সময়ই অনেক কঠিন।’ ফ্যাব্রিগাস অবশ্য দুঃখ করে বলেছেন, ‘খেলার ধারা অনুযায়ী ম্যাচের ফলাফল বার্সেলোনার পক্ষেই আসা উচিত ছিল।’ রয়টার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Lalon Jamil

Lalon Jamil

২০১৩.০১.৩১ ১২:৫৪
খেলার ২১ মিনিটে কি হল সেিটার বরননা আগে ..। কিন্তু ২ মিনিটে কি ঘটল তা শেষ ভাগে....। ওদভুত ...Prothom alo...................
২০১৩.০১.৩১ ১২:৫৬
আপনারা বারসেলনা নিয়া কি সুরু করলেন, আমরা ত খেলা দেখি না শুধু আপনারা দেখেন েবং বুঝেন

N. Hasan Razu

N. Hasan Razu

২০১৩.০১.৩১ ১৩:০৩
সত্যিকারের রিয়েল-বার্সা ম্যাচ ছিল। রোনালদো-মোসি নয়। দুজনের কেউই তাদের আসল খেলা খেলতেই পারেনি/খেলতে দেয়া হয়নি। অবশ্য বেশ উত্তেজনাময় খেলা ছিল। রাত জাগা সার্থক।

Hasan Akhand

Hasan Akhand

২০১৩.০১.৩১ ১৪:২৫
prothom alo is the greatest supporter of Barca, Messi and Ashraful. they used to get the highest
focus in any mean.

Md. Iftekher Islam

Md. Iftekher Islam

২০১৩.০১.৩১ ১৮:৪৩
আপনারা রিয়ালের ফ্যান তাই হয়ত এরকম ভাবছেন... আমি বার্সার ফ্যান, আমার কাছে মনে হচ্ছে প্রথমআলো বার্সার ব্যাপারে কম লিখেছে... কালকে রাতে খেলা দেখে থাকলে বুঝবেন যে বার্সা অন্তত ৩টা পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। আর রিয়ালের কিছু প্লেয়ার যেভাবে ফাউল করেছে সেই তুলনায় ওদের হলুদ কার্ড পেয়েছে ১ জন মাত্র। মেসিকে বল নিয়ে আগানোর সুজুগ-ই দেয় নাই... খেলোয়ারি মানসিকতা নিয়ে বাধা দিলে কথা ছিল, কিন্তু ওরা মেসিকে মেরেছে ইচ্ছামত... কি আর বলব... :(

Shamim Ara Begum

Shamim Ara Begum

২০১৩.০১.৩১ ২৩:২১
ভাল হল। জয় রিয়ালের আর বারসার সবার হয়েচে।