শিরোনাম:

স্মার্টফোনের সেন্সর থেকে সতর্ক থাকুন

অনলাইন ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
অ্যাকসিলরোমিটারের মতো সেন্সর স্মার্টফোন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে

অ্যাকসিলরোমিটারের মতো সেন্সর স্মার্টফোন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে

স্মার্টফোনে ব্যবহূত বিভিন্ন সেন্সর থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, জিইরোস্কোপ, অ্যাকসিলরোমিটারের মতো সেন্সর স্মার্টফোন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে এবং নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের গবেষকদের বরাতে বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনে ব্যবহূত সেন্সর যেসব তথ্য সংগ্রহ করে রাখে, তা বিশ্লেষণ করে সহজেই ওই স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা যায় এবং স্মার্টফোনের সব তথ্য জানা সম্ভব হয়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সোয়ার্থমোর কলেজের গবেষকেরা স্মার্টফোনে থাকা অ্যাকসিলরোমিটারের তথ্য বিশ্লেষণ করে স্মার্টফোনের পিন লক ভাঙতে পেরেছেন।
গবেষকদের দাবি, স্মার্টফোনের সেন্সরগুলো যে তথ্য জমা করে রাখে, তা ব্যবহার করে সহজেই স্মার্টফোনের যেকোনো লক খুলে ফেলা যায়। স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউটের প্রযুক্তি বিশ্লেষকেরাও স্মার্টফোন সেন্সর বিষয়ে সবাইকে সতর্ক হতে বলেছেন।
গবেষকেরা স্মার্টফোন সেন্সরের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে গবেষণা করছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Md Shahnewaz

Md Shahnewaz

২০১৩.০১.৩১ ১২:৪২
গাইরোস্কোপ??