স্মাইল শোতে তিন্নি
শ্রাবস্তী দত্ত তিন্নি
দীর্ঘ বিরতি শেষে অভিনয়ে ফেরার পর শ্রাবস্তী দত্ত তিন্নি এবার একটি ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নিলেন।
ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন ‘স্মাইল শো’র একটি দৃশ্যে অংশ নিয়েছেন তিন্নি। সম্প্রতি এই ম্যাগাজিন অনুষ্ঠানের দৃশ্য ধারণেও অংশ নেন এ অভিনেত্রী।
‘স্মাইল শো’ অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক খন্দকার ইসমাইল বলেন, যেহেতু এবারের অনুষ্ঠানটি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে, তাই নিয়মিত পরিবেশনার পাশাপাশি চমকও রাখা হয়েছে। সে কারণেই তিন্নির উপস্থিতি। অনুষ্ঠানে থাকবে বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী জাবেদ ও অঞ্জনার নাচ। তাঁরা ‘ওরে ও বাঁশিওয়ালা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন।
ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘স্মাইল শো’ অনুষ্ঠানে ভালোবাসার গান পরিবেশন করবেন ইমরান, নওমী, কাজী শুভ ও পূজা।
অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টায়।







MAMUN
২০১৩.০১.৩১ ১৮:৫৪