এক মামলায় জামিন, অন্যটিতে নামঞ্জুর

আদালত প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
এক মামলায় জামিন পেলেও আরেকটিতে পেলেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এক মামলায় জামিন পেলেও আরেকটিতে পেলেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক মামলায় জামিন পেয়েছেন। আরেক মামলায় জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে।
পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ফখরুলের জামিন মঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত। একই থানায় পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁর জামিন না মঞ্জুর করেছেন ওই আদালত।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়। সব মামলায় ফখরুলকে হুকুমের আসামি করা হয়েছে।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ছ’টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচ থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

faysal

faysal

২০১৩.০১.৩১ ১৫:৪৭
একদিন আওয়ামী লীগ কে ও এমন পরিনতি বরণ করতে হবে

wahid liton

wahid liton

২০১৩.০১.৩১ ১৬:০৬
একই আসামি এক মামলায় জামিন অন্য মামলায় না মঞ্জুর। এটা কি বিচার না প্রহসন?

Abdul Khaleq Mia

Abdul Khaleq Mia

২০১৩.০১.৩১ ১৬:০৮
একজন ভাল রাজনীতিবিদ হতে হলে জেল-জুলুম সইতে হয়।

Tutul

Tutul

২০১৩.০১.৩১ ১৬:১৩
পারে না শিবিরের সাথে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে

sadikul islam

sadikul islam

২০১৩.০১.৩১ ১৬:২৬
সকল রাজনীতিবীদদের মধ্যে ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্র্ রাজনীতিবীদ।

MASUDUR RAHMAN

MASUDUR RAHMAN

২০১৩.০১.৩১ ১৭:১৬
এক মাঘে শিত যায় না ।