অসুস্থতার ছুটি ছাড়াই ৪৪ বছর চাকরি
কাজের প্রতি ডেবোরা ফোর্ডের প্রতিশ্রুতিশীলতার প্রশংসা করছেন সবাই।
ছবি: এবিসি নিউজ
অসুস্থতার জন্য একদিনও ছুটি না নিয়ে চাকরি জীবনে ৪৪ বছর পার করেছে ডেবোরা ফোর্ড। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের প্রধান ডাকঘরের কর্মী ডেবোরা এখন অবসর নিতে যাচ্ছেন। ডেট্রয়েট ফ্রি প্রেস পত্রিকার অনলাইন সংস্করণের খবরে এ কথা জানা যায়।
ডেট্রয়েট শহরেই ফোর্ডের জন্ম ও বেড়ে ওঠা। চাকরি জীবনে একদিনের জন্যও অসুস্থতার জন্য ছুটি না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে আমার নিয়মমাফিক কাজ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।’
ফোর্ড জানান, কখনো অসুস্থ হলেও তিনি তা আমলে নেননি। সেক্ষেত্রে কেবল ছুটির দিনই চিকিত্সকের কাছে যেতেন।
ফোর্ড সম্পর্কে তাঁর সহকর্মী ও মার্কিন ডাক বিভাগের কর্মকর্তা টনি কারনেগি বলেন, তাঁর বিকল্প কর্মী পাওয়াটা কঠিন হয়ে যাবে। এটা শুধু তাঁর নিয়মিত উপস্থিতির জন্যই নয়, জ্ঞানের দিক থেকেও।
ফোর্ড জানান, তাঁর বাবার বয়স ৮৬ বছর। তিনিও তাঁর ৩০ বছরের চাকরি জীবনে কোনোদিন অসুস্থতার জন্য ছুটি নেননি। এজন্য তাঁকে কোনোদিন অস্থির হতেও দেখা যায়নি। ফোর্ড বলেন, ‘এটা আমাদের কাজের নৈতিকতারই অংশ।’
অবসর জীবন কাটানো নিয়ে কোনো পরিকল্পনা নেই ফোর্ডের। তবে বৃদ্ধ বাবাকে সময় দেওয়ার কথা জানিয়েছেন তিনি।







Md. Rumman Hossain
২০১৩.০১.৩১ ১৫:৪০P NAKTI
২০১৩.০১.৩১ ১৬:৪৮During my 30 years of job in private sector, I have taken very limited personal leave (i.e. Casual, Medical or Earned leave). For example after more than 7 years (from 12th October 2005) I have taken ONLY ONE DAY leave in November 2012.
Bahey MAUNG
২০১৩.০১.৩১ ১৭:০৯Ashadul
২০১৩.০১.৩১ ১৮:০৬Md. Ashaduzzaman Sarker
২০১৩.০১.৩১ ১৯:২৮azhar
২০১৩.০১.৩১ ২০:০৮Mahbubur Rahman
২০১৩.০১.৩১ ২২:২১