শিরোনাম:

একুশে গ্রন্থমেলা হুমায়ূন আহমেদকে উৎসর্গ

বিশেষ প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অমর একুশে গ্রন্থমেলা ২০১৩’ উৎসর্গ করা হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে। কাল শুক্রবার বেলা তিনটায় এই গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার মেলা উপলক্ষে বাংলা একাডেমীর নতুন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
এবারের মেলায় ২৭৪টি প্রতিষ্ঠানকে ৪৬০টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪৭টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৪১৯টি ও ২৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ৪১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এবার বাংলা একাডেমী প্রাঙ্গণের বাইরে কোনো স্টল বসতে দেওয়া হবে না।
বিদেশি লেখকদের বই বিক্রির ক্ষেত্রে লেখকদের সঙ্গে প্রকাশকদের কপিরাইট অনুযায়ী যথাযথ চুক্তি থাকতে হবে। না থাকলে সেই বই বিক্রি করা যাবে না।
মেলা প্রতিবারের মতো এবার বেলা তিনটায় শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায়। আর ২১ ফেব্রুয়ারি মেলা সকাল আটটা থেকে শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। এবারের মেলায় সহযোগিতা করছে ব্র্যাক ব্যাংক ও চ্যানেল আই।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Saiduzzaman

Saiduzzaman

২০১৩.০১.৩১ ১৭:১৩
GOOD NEWS

এনামুল রেজা

এনামুল রেজা

২০১৩.০১.৩১ ১৭:৩০
যাক, মাথায় ছিটে ফোটা জ্ঞান-গম্য একাডেমির মাথায় আছে এখনো।

২০১৩.০১.৩১ ২২:১৮
The authority should be aware regarding utmost security of visitors and the 'Boi Mela.' Also beware of 'Jamat', 'Shibir' and their close friends! Hope 'Boier Mela Praner Mela' would be completed successfully. We congratulate the Authority for offering this Mela to late Humayun Ahmed.