শিশুকে ধর্ষণের চেষ্টা, জরিমানা
ঢাকার ধামরাই উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মফিজুল ইসলাম (১৫) নামে এক কিশোরকে আটক করে দুই হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ধামরাইয়ের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহানা আক্তার এই রায় দেন।
ধামরাই থানার পুলিশ ও ওই শিশুর পরিবারের অভিযোগ, উপজেলার সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামের শুকুর আলীর ছেলে মফিজুল গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর প্রতিবেশী তিন বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর মফিজুল ধর্ষণ করার চেষ্টা করলে শিশুটি চিত্কার দেয়। চিত্কার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মফিজুলকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি জানার পর আজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধামরাইয়ের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহানা আক্তার মফিজুলকে দুই হাজার টাকা জরিমানা বা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে মফিজুলের পরিবার তাত্ক্ষণিকভাবে দুই হাজার টাকা জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।







Shobuz Khan
২০১৩.০১.৩১ ১৬:৪২Jewel
২০১৩.০১.৩১ ১৬:৫২mr.sohag
২০১৩.০১.৩১ ১৭:১৫
২০১৩.০১.৩১ ১৮:০৪"মফিজুলের পরিবার তাত্ক্ষণিকভাবে দুই হাজার টাকা জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।"
কেমন বেহায়া আর বেসরম পরিবার ?
web2free
২০১৩.০১.৩১ ১৮:১৯jafar
২০১৩.০১.৩১ ১৮:৪৩