নিউ ইয়র্ক টাইমস হ্যাকের নেপথ্যে
যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের অভিযোগ, পত্রিকাটির কম্পিউটার সিস্টেম হ্যাক করার চেষ্টা চালিয়েছে চীনা হ্যাকাররা। গত চার মাস ধরে নিউ ইয়র্ক টাইমসে চীন থেকে ক্রমাগত সাইবার আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে চীনের প্রতিরক্ষা দপ্তর থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষের ভাষ্য, চীনের সরকার প্রধান ওয়েন জিয়াবাওয়ের পরিবারের সম্পদ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই এ হামলা শুরু। পত্রিকাটির ভাষ্য, হামলার ধরনটি চীনের সামরিক বাহিনীর হামলার ধরনের মতো। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার হ্যাকার নিউ ইয়র্ক টাইমসের কম্পিউটার সিস্টেমে হামলা হয়েছিল।
প্রসঙ্গত, চীনের নেতাদের অর্থ-সম্পদের প্রতিবেদন অনেক স্পর্শকাতর বিষয় হিসেবেই বিবেচনা করা হয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






