শিরোনাম:

আর রিম নয়, এবার ব্ল্যাকবেরি!

অনলাইন ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ব্ল্যাকবেরি মুঠোফোন নির্মাতা হিসেবে পরিচিত ছিল রিম রিসার্চ ইন মোশন বা রিম। নাম বদলে ‘ব্ল্যাকবেরি’ নামেই পরিচিত হতে যাচ্ছে কানাডার প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরি১০ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন মডেলের দুটি স্মার্টফোন বাজারে আসা উপলক্ষে নাম বদলাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স নিউইয়র্কে গতকাল বুধবার নতুন স্মার্টফোনের উদ্বোধনের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির রিম নাম বাদ দিয়ে নতুন নাম ব্ল্যাকবেরি রাখার ঘোষণা দেন।
১৯৮৫ সাল থেকে রিসার্চ ইন মোশন বা রিম নামটি ব্ল্যাকবেরির নির্মাতা হিসেবে পরিচিত।
এ প্রসঙ্গে হেইন্সের ভাষ্য, এখন থেকে রিম হলো ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির পরিচিতিকে এবার প্রতিষ্ঠানটির নাম হিসেবেও গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন