বাংলাদেশি যাত্রীদের জন্য এমিরেটসের মূল্যছাড় ঘোষণা
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে স্বল্পকালীন বিশেষ ভাড়া ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। লন্ডন, রোম, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটনসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ৪০টি গন্তব্যের যাত্রীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
নতুন ঘোষণার আওতায় যাত্রীরা আজ রোববার থেকে ৩১ জানুয়ারির মধ্যে টিকিট কিনলে ১২ শতাংশ মূল্যছাড় পাবেন। বাংলাদেশে অবস্থিত এমিরেটসের সব কার্যালয় ও ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে। আর ভ্রমণ শুরু করতে হবে ৩১ মার্চের মধ্যে।
এমিরেটসের বহরে বর্তমানে ১৯৫টি উড়োজাহাজ রয়েছে। এই বিমান সংস্থা এখন ঢাকায় প্রতি সপ্তাহে ১৯টি ফ্লাইট পরিচালনা করছে এবং বিশ্বের ৭৪টি দেশের ১২৫টিরও বেশি গন্তব্যে সংযোগ দিচ্ছে। বিজ্ঞপ্তি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন