ফেনী
জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন
ফেনী জেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ১৯ জানুয়ারি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিমল চন্দ্র শীলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কাজল দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ ও যুগ্ম সম্পাদক তাপস পাল। সম্মেলনে রাজিব খগেশ দত্তকে সভাপতি ও শুসেন চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন