সিরিয়ায় সন্ত্রাসী তত্পরতার অভিযোগ
তিন বাংলাদেশির বিরুদ্ধে মামলা
সিরিয়ায় সন্ত্রাসী তত্পরতায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাজ্যে একাধিক মামলা হয়েছে। এঁদের মধ্যে নাজুল ইসলাম নামের একজনকে গত শুক্রবার ওয়েস্টমিনস্টার হাকিম আদালতে হাজির করা হয়।
নাজুল (৩১) পূর্ব লন্ডনের নিউহ্যামের বাসিন্দা। তাঁকে তাঁর বাসা থেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
নাজুল সিরিয়ায় সন্ত্রাসী তত্পরতা চালানোর জন্য তাঁর ভাই শাজুল ইসলাম (২৬) ও তাঁর সঙ্গী জুবায়ের চৌধুরীকে (২৪) অর্থ-সহায়তা দেন বলে অভিযোগ রয়েছে। কাল সোমবার নাজুলকে ওল্ড বেইলিতে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
স্কটল্যান্ড ইয়ার্ডের দাবি, ২০১২ সালের ১ থেকে ১১ জানুয়ারির মধ্যে বিভিন্ন সময়ে শাজুল ও জুবায়েরের সিরিয়া ভ্রমণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বা সন্ত্রাসী তত্পরতার প্রস্তুতি গ্রহণের তথ্য জেনেই তাঁদের আর্থিক সহায়তা দেন নাজুল।
শাজুল ও জুবায়েরের বিরুদ্ধে এর আগে সিরিয়ায় দুজন সাংবাদিককে জিম্মি করার অভিযোগ আনা হয়।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







ABDUL MAJID QUAZI
২০১৩.০১.২৭ ০৮:৪৪