যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
বার্মা নয়, মিয়ানমার বলতে হবে
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মিয়ানমারকে বার্মা বলে উল্লেখ করায় কড়া প্রতিবাদ জানিয়েছে মিয়ানমার। দেশটির সরকারি নাম ব্যবহারের আহ্বান জানিয়ে দুই দেশের উন্নয়নশীল সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করার হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমার।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে অব্যাহত সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানিয়ে গত বৃহস্পতিবার ইয়াঙ্গুনে মার্কিন দূতাবাস ওই বিবৃতি দেয়। এতে মিয়ানমারকে ‘বার্মা’ বলে উল্লেখ করা হয়। এর জবাবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘসহ বেশির ভাগ দেশই তার দেশকে মিয়ানমার বলে উল্লেখ করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর সফরকালে দেশটিকে মিয়ানমার বলে উল্লেখ করেন। দূতাবাসেরও উচিত তাঁর পথ অনুসরণ করা।
মিয়ানমারে প্রায় ৫০ বছর ধরে সামরিক শাসন চলে। ২০০১ সালে প্রথম বেসামরিক সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের মাধ্যমে নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি পায়।
এর মধ্যে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ‘বার্মা’, ‘বার্মিজ গভর্নমেন্ট’, ‘বার্মিজ মিলিটারি’ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। মিয়ানমার নামটি কোথাও ব্যবহার করা হয়নি।
১৯৮৯ সালে দেশটির জান্তা সরকার ‘বার্মা’ নামটি পরিবর্তন করে সরকারিভাবে ‘মিয়ানমার’ নামকরণ করে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের মধ্যে তিক্ত সম্পর্ক ছিল। রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং নতুন সরকারের সংস্কারকাজের পরিপ্রেক্ষিতে সম্পর্কের বেশ উন্নতি হয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেশটির ওপর থেকে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এএফপি ও রয়টার্স।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







khalid mahamud
২০১৩.০১.২৭ ১০:৩৩