বিয়ের পোশাকে রেড কার্পেটে!

বিনোদন প্রতিবেদক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ

ফ্যাশন নাকি মনেরই জানালা। তাহলে তো বলা যায়, জেনিফার লোপেজের মনে ফুটেছে বিয়ের ফুল। এই সবার সামনে খোলাখুলি বলে বেড়াচ্ছেন বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা কথা। এই আবার রেড কার্পেটেই হাজির হয়ে গেলেন বিয়ের পোশাক পরে। ছেলেবন্ধু ক্যাসপার স্মার্টের জন্যই কোনো বিশেষ বার্তা দিতে চাইছেন তিনি?
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পার্কার ছবির উদ্বোধনী প্রদর্শনীতে তিনি পরেছেন ল্যানভিন ব্লাশেঁ ব্র্যান্ডের ব্রাইডাল কালেকশনের একটি পোশাক। এর সঙ্গে পরলেন সাদা পাম্পজুতা আর পাথরের গয়না।
সাদামাটা কোনো বিয়ের অনুষ্ঠানে কনের পোশাক হিসেবে একদম মানানসই এটি। নিজের চতুর্থ বিয়ের জন্য কি এমন কিছুই পরবেন বলে ভাবছেন জেনিফার? পিপল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন